1. shimul.amarschool@gmail.com : Shimul Hossain : Shimul Hossain
  2. shimulvisa@gmail.com : Md Shimul : Md Shimul
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
নগরীতে ৬ মাদক ব্যবসায়ী, ১ মাদকসেবী গ্রেপ্তার ও মাদকদ্রব্য উদ্ধার বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত ২০২৭ সালে এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন ৪১ জনের চমকপ্রদ তালিকা! নতুন মন্ত্রিসভায় কারা থাকছেন? খালেদা জিয়ার জন্য জার্মানির এয়ার অ্যাম্বুল্যান্স পাঠাচ্ছে কাতার আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে।- প্রধান উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের রায়ের তারিখ ঘোষণা শহীদ মিনারে ফিরলেন এমপিওভুক্ত শিক্ষকরা, রাতে সেখানেই অবস্থান এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা সোমবার থেকে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা

তুরস্ক-সিরিয়া উত্তেজনা কমাতে মাঠে নেমেছে ইরান

ডেনাইটসংবাদ২৪.কম ডেস্ক :
  • Update Time : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ৩১৫ Time View

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির-আব্দুল্লাহিয়ান শনিবার সিরিয়ার রাজধানী দামাসকাস সফরে গেছেন।তিনি জানিয়েছেন, তুরস্ক-সিরিয়া উত্তেজনা কমানোর মিশন নিয়ে সিরিয়া এসেছেন তিনি। পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে, পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এ অঞ্চলে সিরিয়া এবং তুরস্কের মধ্যে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন তিনি।

সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট বাসার আল আসাদের একজন বড় মিত্র হলো ইরান। অন্যদিকে তুরস্কের বড় বাণিজ্যিক বন্ধু ইরান। সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগান সিরিয়ার ওয়াইপিজে জঙ্গিদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার ঘোষণা দেন। তার ঘোষণার পর সিরিয়ায় শঙ্কা ও উত্তেজনা তৈরি হয়।

এই উত্তেজনা উপশমে মাঠে নেমেছে ইরান। পাঁচদিন আগে দেশটির পররাষ্ট্রমন্ত্রী তুরস্ক সফরে যান। সেখানে তিনি তুরস্কের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। এরপর তিনি আসলেন সিরিয়ায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সিরিয়ার কর্মকর্তাদের সঙ্গে তিনি বিষয়টি নিয়ে আলোচনা করবেন। তুরস্ক সফরে গিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, সিরিয়ায় হয়ত তুরস্ককে আরেকটি সামরিক অভিযান চালাতে হবে।

সূত্র: যুগান্তর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত |Daynightsangbad24.com
Tech supported by Shimul Hossain