1. shimul.amarschool@gmail.com : Shimul Hossain : Shimul Hossain
  2. shimulvisa@gmail.com : Md Shimul : Md Shimul
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
নগরীতে ৬ মাদক ব্যবসায়ী, ১ মাদকসেবী গ্রেপ্তার ও মাদকদ্রব্য উদ্ধার বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত ২০২৭ সালে এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন ৪১ জনের চমকপ্রদ তালিকা! নতুন মন্ত্রিসভায় কারা থাকছেন? খালেদা জিয়ার জন্য জার্মানির এয়ার অ্যাম্বুল্যান্স পাঠাচ্ছে কাতার আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে।- প্রধান উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের রায়ের তারিখ ঘোষণা শহীদ মিনারে ফিরলেন এমপিওভুক্ত শিক্ষকরা, রাতে সেখানেই অবস্থান এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা সোমবার থেকে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা

সৌদি মন্ত্রিসভায় প্রথম নারী ভাইস সেক্রেটারি নিয়োগ

ডেনাইটসংবাদ২৪.কম ডেস্ক :
  • Update Time : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ৪০১ Time View

সৌদি আরবের বাদশাহ সালমান দেশের মন্ত্রিসভায় রদবদল করেছেন। নতুন মন্ত্রিসভায় দুই নারীও ঠাঁই পেয়েছেন বলে সৌদি প্রেস এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে। আল-শেহানা বিনতে সালেহ আল-আজ্জাজ সৌদি আরবের মন্ত্রি পরিষদের ভাইস সেক্রেটারি জেনারেল নিযুক্ত হয়েছেন। এই পদে এই প্রথম কোনো নারী নিয়োগ পেলেন।

এছাড়া প্রিন্সেস হাইফা বিনতে মোহাম্মদ দেশটির পর্যটন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে নিয়োগ পান। আল-আজ্জাজ এর আগে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) একজন উচ্চপদস্থ আইনজীবী ছিলেন। তিনি সৌদি আরবের প্রথম নারী আইনজীবীদের একজন।

এছাড়া প্রিন্সেস হাইফা এর আগে পর্যটন মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ছিলেন। তার আগে তিনি কিদ্দিয়া ইনভেস্টমেন্ট কোম্পানি, জেনারেল অথরিটি অফ সিভিল অ্যাভিয়েশন এবং পর্যটন উন্নয়ন তহবিলের সঙ্গে কাজ করেছেন তিনি।

সৌদি আরবের মন্ত্রি পরিষদ আইন প্রণয়ন করে সরকারের মন্ত্রিসভা। বাদশাহ সালমান মন্ত্রি পরিষদের নেতৃত্ব দেন। আধুনিক সৌদি রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুল আজিজ ১৯৫৩ সালে মন্ত্রি পরিষদ প্রতিষ্ঠা করে। মন্ত্রি পরিষদের সব সদস্যকে রাজকীয় ডিক্রির মাধ্যমে নিয়োগ দেওয়া হয়।

সৌদি আরব ২০০৯ সালে প্রথম নারী মন্ত্রী নিয়োগ দেয় সৌদি আরব। সে সময় নোরা বিনতে আবদুল্লাহ আল-ফায়েজ দেশটির উপ-শিক্ষামন্ত্রী নিযুক্ত হন।

সূত্র: যুগান্তর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত |Daynightsangbad24.com
Tech supported by Shimul Hossain