1. shimul.amarschool@gmail.com : Shimul Hossain : Shimul Hossain
  2. shimulvisa@gmail.com : Md Shimul : Md Shimul
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
নগরীতে ৬ মাদক ব্যবসায়ী, ১ মাদকসেবী গ্রেপ্তার ও মাদকদ্রব্য উদ্ধার বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত ২০২৭ সালে এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন ৪১ জনের চমকপ্রদ তালিকা! নতুন মন্ত্রিসভায় কারা থাকছেন? খালেদা জিয়ার জন্য জার্মানির এয়ার অ্যাম্বুল্যান্স পাঠাচ্ছে কাতার আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে।- প্রধান উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের রায়ের তারিখ ঘোষণা শহীদ মিনারে ফিরলেন এমপিওভুক্ত শিক্ষকরা, রাতে সেখানেই অবস্থান এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা সোমবার থেকে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা

নগরীতে ৬ মাদক ব্যবসায়ী, ১ মাদকসেবী গ্রেপ্তার ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহী প্রতিনিধি :
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৫ Time View

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া, চন্দ্রিমা, বেলপুকুর, শাহমখদুম ও মতিহার থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়। এসময় ৬ মাদক ব্যবসায়ী এবং ১ মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত আনুমানিক সোয়া ১২টার দিকে রাজপাড়া থানা পুলিশ আইডি বাগানপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মোল্লাপাড়া গ্রামের মো. নুরুজ্জামালের ছেলে মো. ফিরোজ আলী (২৬); কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম এলাকার মৃত সোহেলের ছেলে মো. সানি (১৯) এবং রাজপাড়া থানার তেরখাদিয়া উত্তর পাড়া গ্রামের মো. দুরুল হুদার ছেলে মো. রেজওয়ানুল বিশ্বাস সৈকত (২৭)-কে গ্রেপ্তার করে। অভিযানকালে লক্ষীপুর বাগানপাড়া গ্রামের মো. আরমান আলীর ছেলে মো. জুয়েল (৩৩) পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়।

এ সময় ফিরোজের হেফাজত থেকে ৫২ পিস ট্যাপেন্টাডল এবং পলাতক আসামি জুয়েলের ফেলে যাওয়া ৭৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসাথে ফিরোজের হেফাজত থেকে মাদক বিক্রির নগদ ৯০০ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত সানি ও সৈকত দীর্ঘদিন ধরে ফিরোজ ও জুয়েলের সঙ্গে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। উল্লেখ্য যে, গ্রেপ্তারকৃত আসামি ফিরোজের বিরুদ্ধে রাজপাড়া থানায় ১টি মাদক মামলা এবং সানির বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় ১টি মাদক মামলা রয়েছে। এছাড়াও পলাতক আসামি জুয়েলের বিরুদ্ধে রাজপাড়া থানায় ৩টি মাদক মামলা রয়েছে।

এছাড়াও, চন্দ্রিমা থানা পুলিশ সোমবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে মুশরইল বাগান এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মৃত হারুন অর রশিদের ছেলে মো. রফিকুল ইসলাম নবীন (২৬)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে ৫৭ পিস ইয়াবা ও ৫১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত নবীনের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় ১টি মাদক, চন্দ্রিমা থানায় ১টি মাদক, ১টি নারী ও শিশু নির্যাতন দমন আইন ও ১টি পেনাল কোড আইনে মামলা রয়েছে।

তাছাড়াও বেলপুকুর থানা পুলিশ একই দিন সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে বেলপুকুর রেলগেট রেললাইন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ক্ষ্দ্রু জামিরা গ্রামের মৃত বাবর আলীর ছেলে মো. মাসুদ (৩৯)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত হতে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০ পিস ট্যাপেন্টাডল ও ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অন্যদিকে শাহমখদুম থানা পুলিশ ১১ অক্টোবর রাত আনুমানিক পৌনে ১১টার দিকে বড়বনগ্রাম চকপাড়ার ফুলতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে একই গ্রামের মো. করিম আলীর ছেলে মো. সেলিম আলী ওরফে চিংকু (৩৬)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে ১১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উল্লেখ্য, আসামি চিংকুর বিরুদ্ধে শাহমখদুম থানায় ২টি মাদক ও ২টি জুয়া প্রতিরোধ আইনে মামলা রয়েছে।

এদিকে মতিহার থানা পুলিশ গত ১২ অক্টোবর বেলা আনুমানিক ১২টার দিকে ধরমপুর দক্ষিণপাড়া গ্রামের মো. সহিদুল ইসলামের ছেলে তিলক (২১)-এর বসতবাড়িতে অভিযান চালিয়ে তিলক’কে মাদক সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আসামির স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হলে চিকিৎসকের মতামতের ভিত্তিতে তার বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা করা হয়েছে। এছাড়াও পলাতক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত |Daynightsangbad24.com
Tech supported by Shimul Hossain