1. shimul.amarschool@gmail.com : Shimul Hossain : Shimul Hossain
  2. shimulvisa@gmail.com : Md Shimul : Md Shimul
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
নগরীতে ৬ মাদক ব্যবসায়ী, ১ মাদকসেবী গ্রেপ্তার ও মাদকদ্রব্য উদ্ধার বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত ২০২৭ সালে এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন ৪১ জনের চমকপ্রদ তালিকা! নতুন মন্ত্রিসভায় কারা থাকছেন? খালেদা জিয়ার জন্য জার্মানির এয়ার অ্যাম্বুল্যান্স পাঠাচ্ছে কাতার আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে।- প্রধান উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের রায়ের তারিখ ঘোষণা শহীদ মিনারে ফিরলেন এমপিওভুক্ত শিক্ষকরা, রাতে সেখানেই অবস্থান এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা সোমবার থেকে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা

সীতাকুণ্ডের অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় ৮ জনকে আসামি করে মামলা

ডেনাইটসংবাদ২৪.কম ডেস্ক :
  • Update Time : বুধবার, ৮ জুন, ২০২২
  • ৩৪৩ Time View

সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় ৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুন) রাতে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ সিদ্দিকী বাদী হয়ে মামলাটি করেন।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, দুর্ঘটনায় অবহেলার অভিযোগ এনে ৮ জনের নাম উল্লেখ করে ও একাধিকজনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে। মামলার তদন্তকাজ শুরু হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

মামলার আসামিরা হলেন- বিএম কন্টেইনার ডিপো লিমিটেড এর ডিজিএম নুরুল আক্তার, ম্যানেজার অ্যাডমিন খালেদুর রহমান, সহকারী অ্যাডমিন অফিসার আব্বাস উল্লাহ, সিনিয়র এক্সিকিউটিভ মোহাম্মদ নাসির উদ্দিন, সহকারী ব্যবস্থাপক আব্দুল আজিজ, কন্টেইনার ফ্রেইট স্টেশন ইনচার্জ সাইফুল ইসলাম, কন্টেইনার ফ্রেইট স্টেশন নজরুল ইসলাম ও বিএম কন্টেইনার ডিপো লিমিটেডের জিএম নাজমুল আক্তার খান।

এর আগে শনিবার রাতে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল এলাকার বেসরকারি বিএম কনটেইনার ডিপোতে আগুনের পর বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ফায়ার সার্ভিসের সদস্যসহ ৪৪ জন নিহত হন। কয়েকশ মানুষ দগ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত |Daynightsangbad24.com
Tech supported by Shimul Hossain