1. shimul.amarschool@gmail.com : Shimul Hossain : Shimul Hossain
  2. shimulvisa@gmail.com : Md Shimul : Md Shimul
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
নগরীতে ৬ মাদক ব্যবসায়ী, ১ মাদকসেবী গ্রেপ্তার ও মাদকদ্রব্য উদ্ধার বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত ২০২৭ সালে এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন ৪১ জনের চমকপ্রদ তালিকা! নতুন মন্ত্রিসভায় কারা থাকছেন? খালেদা জিয়ার জন্য জার্মানির এয়ার অ্যাম্বুল্যান্স পাঠাচ্ছে কাতার আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে।- প্রধান উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের রায়ের তারিখ ঘোষণা শহীদ মিনারে ফিরলেন এমপিওভুক্ত শিক্ষকরা, রাতে সেখানেই অবস্থান এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা সোমবার থেকে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা

রাজশাহীতে রাত ৮টার পর বিপণিবিতান-মার্কেট বন্ধ

ডেনাইটসংবাদ২৪.কম ডেস্ক :
  • Update Time : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ৩৫৮ Time View

করোনাভাইরাসের সংক্রমণরোধে শনিবার ২৯ জানুয়ারি থেকে রাজশাহীতে রাত ৮টার পর দোকান-বিপণিবিতান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। নগরীসহ সকল উপজেলায় দোকান, বিপনিবিতান রেস্তরা, বিনোদনকেন্দ্র বন্ধ থাকবে। ২৯ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আর্দেশ বলবত থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা প্রতিরোধে গঠিত জেলা পর্যায়ের কমিটির সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। রাজশাহীর সংক্রমণ অনেক বেশি হওয়ায় সেই সভায় রাত ৮টার পর দোকানপাট-ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। শনিবার এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবারের পাওয়া হিসাব অনুযায়ী রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে রাজশাহীর ৩৬৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ২৮৭ জনের নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে। ল্যাবটিতে নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার হয়েছে ৭৮ দশমিক ২০ শতাংশ এ দিন রামেক হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে ৯৪টি। এতে ৫৮ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এখানে সংক্রমণের হার ৬১ দশমিক ৭০ শতাংশ।

দুটি ল্যাবে রাজশাহীর মোট ৪৬১ নমুনার মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৩৪৫ জনের। ফলে গড় সংক্রমণের হার ৭৪ দশমিক ৮৪ শতাংশ। সংক্রমণের এই হার রেকর্ড সৃষ্টি করেছে। রাজশাহীতে এত বেশি সংক্রমণের হার অতীতে আর কখনই হয়নি। সংক্রমণের এই হার সারাদেশের মধ্যে সর্বোচ্চ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত |Daynightsangbad24.com
Tech supported by Shimul Hossain