1. shimul.amarschool@gmail.com : Shimul Hossain : Shimul Hossain
  2. shimulvisa@gmail.com : Md Shimul : Md Shimul
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
নগরীতে ৬ মাদক ব্যবসায়ী, ১ মাদকসেবী গ্রেপ্তার ও মাদকদ্রব্য উদ্ধার বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত ২০২৭ সালে এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন ৪১ জনের চমকপ্রদ তালিকা! নতুন মন্ত্রিসভায় কারা থাকছেন? খালেদা জিয়ার জন্য জার্মানির এয়ার অ্যাম্বুল্যান্স পাঠাচ্ছে কাতার আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে।- প্রধান উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের রায়ের তারিখ ঘোষণা শহীদ মিনারে ফিরলেন এমপিওভুক্ত শিক্ষকরা, রাতে সেখানেই অবস্থান এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা সোমবার থেকে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা

রাজশাহীতে পুলিশের ওপর হামলা, কারাগারে ছাত্রলীগ নেতা

রাজশাহী প্রতিনিধি :
  • Update Time : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ২৭৬ Time View

রাজশাহীর পুঠিয়ার বানেশ্বরে পুলিশের ওপর হামলা চালানো ছাত্রলীগের নেতাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৭ জুন) দুপুরে তাকে আদালতে পাঠায় পুঠিয়া থানা পুলিশ। পরে আদালতের নির্দেশে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠোনো হয়।

অভিযুক্ত ওই ছাত্রলীগ নেতার নাম নাঈম হাসান। তিনি রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর সরকারি কলেজে স্নাতকের ছাত্র এবং কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি। এছাড়া বর্তমানে তিনি সভাপতি পদপ্রার্থী।

নাঈম হাসানের হাতে হামলার শিকার পুলিশ সদস্যের নাম আতিকুর রহমান। তিনি বর্তমানে রাজশাহী জেলা পুলিশে কর্মরত। ঘটনার পর তাকে পুলিশ লাইন হাসপাতালে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, ‘সোমবার (৬ জুন) দুপুরে বানেশ্বর সরকারি কলেজ গেটে ওই পুলিশ সদস্যকে মারপিটের ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে তাকে আটক করা হয়। পরে পুলিশ সদস্যকে পেটানোর ঘটনায় পুঠিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন চন্দ্র বাদি হয়ে নাঈম হাসান ও তার বাবার বিরুদ্ধে মামলা করেন। জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার দুপুরে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।’

ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, ‘ওই ছাত্রলীগ নেতা তুচ্ছ ঘটনা কেন্দ্র করে কিছু না জেনেই পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়েন। এতে জেলা পুলিশের ওই সদস্য আহত হন। পরে পুলিশ হাসপাতাল নিয়ে তাকে চিকিৎসা করানো হয়।’

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার (৬ জুন) দুপুরে বানেশ্বর কলেজ মাঠে আম নিয়ে আসার সময় একটি ইজিবাইক নাঈমের বাবার ভটভটিতে ধাক্কা দেয়। এতে নাইমের বাবা আহত হন। পরে তাকে প্রাথমিক চিকিৎসার জন্য তারা নিয়ে যান। খবর পেয়ে জেলা পুলিশের একটি টহল দল সেখানে যায়। এ সময় নাঈম পুলিশ সদস্যদের ওপর চড়াও হন।

একপর্যায়ে কিছু বুঝে ওঠার আগেই তিনি পুলিশ সদস্য আতিকুর রহমানকে কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন। পরে তাকে অন্য সদস্যরা ধরে ফেলেন। এ ঘটনায় ওই পুলিশ সদস্য মুখ ফেটে যায় এবং মাথায়ও আঘাত পান। পরে তাকে রাজশাহী পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত |Daynightsangbad24.com
Tech supported by Shimul Hossain