1. shimul.amarschool@gmail.com : Shimul Hossain : Shimul Hossain
  2. shimulvisa@gmail.com : Md Shimul : Md Shimul
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
নগরীতে ৬ মাদক ব্যবসায়ী, ১ মাদকসেবী গ্রেপ্তার ও মাদকদ্রব্য উদ্ধার বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত ২০২৭ সালে এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন ৪১ জনের চমকপ্রদ তালিকা! নতুন মন্ত্রিসভায় কারা থাকছেন? খালেদা জিয়ার জন্য জার্মানির এয়ার অ্যাম্বুল্যান্স পাঠাচ্ছে কাতার আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে।- প্রধান উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের রায়ের তারিখ ঘোষণা শহীদ মিনারে ফিরলেন এমপিওভুক্ত শিক্ষকরা, রাতে সেখানেই অবস্থান এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা সোমবার থেকে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫ দিনে ৬২ রোগীর মৃত্যু

রংপুর প্রতিনিধি :
  • Update Time : বুধবার, ১৮ মে, ২০২২
  • ৬৩১ Time View

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ৫ দিনে ৬২ রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে অস্বাভাবিক মৃত্যু হয়েছে ১১ জনের।৪ জন আত্মহত্যা, ৪ জন সড়ক দুর্ঘটনা এবং ৩ জনের অন্যান্য কারণে অপমৃত্যু হয়েছে।
ঈদের ছুটিতে যথাযথ চিকিৎসা সেবা না পাওয়াকে দায়ী করে অভিযোগ করেছেন মৃতদের স্বজনেরা। তবে ঈদের ছুটি থাকলেও চিকিৎসা ব্যাহত হয়নি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল থেকে ৪ মে রাত পর্যন্ত ৫ দিনে হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে ৬২ জন রোগী মারা যান। রংপুরের তারাগঞ্জ উপজেলার বাদশা মিয়ার স্ত্রী নুর বানু বুধবার বিষপান করেন। বিকেল ৪টায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ঘণ্টাখানেক পরে তিনি মারা যান। তার মতো ২ জন বিষপানের রোগী হাসপাতালে মারা যান। এছাড়া একজন গলায় ফাঁস দেয়া রোগীও মারা যান। হৃদরোগসহ অন্যান্য কারণে বাকি চিকিৎসাধীন রোগীর মৃত্যু হয়।

হাসপাতালের কয়েকজন মৃত রোগীর স্বজনদের সাথে কথা হলে তারা বলেন, ঈদের ছুটির কারণে অনেক বিশেষজ্ঞ চিকিৎসক আসেনি। বিশেষজ্ঞ চিকিৎসকদের অনুপস্থিতিতে চিকিৎসা সেবা মারাত্মক ব্যাহত হয়েছে। সঠিক চিকিৎসা না পেয়ে রোগী মারা গেছে এমনটা অভিযোগ কয়েকজনের।

তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, সেবা প্রদানে কোনো গাফিলতি হয়নি। দেড় হাজারের বেশি রোগী হাসপাতালে চিকিৎসা নেয়। এর মধ্যে প্রতিদিনই রোগী মারা যায়। গত ৫ দিনে যে মৃত্যু হয়েছে, এটি স্বাভাবিক।

হাসপাতালের পরিচালক রেজাউল করিম বলেন, হাসপাতালে রোগীর পরিমাণ বেশি থাকলে গড়ে ২০ থেকে ২৫ জন রোগী মারা যান। ৫ দিনে ৬০-৭০ জন রোগীর মৃত্যু এটি স্বাভাবিক।

বাংলানিউজটোয়েন্টিফোর.

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত |Daynightsangbad24.com
Tech supported by Shimul Hossain