1. shimul.amarschool@gmail.com : Shimul Hossain : Shimul Hossain
  2. shimulvisa@gmail.com : Md Shimul : Md Shimul
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
নগরীতে ৬ মাদক ব্যবসায়ী, ১ মাদকসেবী গ্রেপ্তার ও মাদকদ্রব্য উদ্ধার বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত ২০২৭ সালে এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন ৪১ জনের চমকপ্রদ তালিকা! নতুন মন্ত্রিসভায় কারা থাকছেন? খালেদা জিয়ার জন্য জার্মানির এয়ার অ্যাম্বুল্যান্স পাঠাচ্ছে কাতার আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে।- প্রধান উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের রায়ের তারিখ ঘোষণা শহীদ মিনারে ফিরলেন এমপিওভুক্ত শিক্ষকরা, রাতে সেখানেই অবস্থান এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা সোমবার থেকে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বড় ভাইকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ প্রতিনিধি :
  • Update Time : বুধবার, ২২ জুন, ২০২২
  • ৫৯৬ Time View

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় বড় ভাই জার্মান মিয়াকে (২৪) কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর অভিযুক্ত ছোট ভাই সিয়াম মিয়া (১৯) পলাতক রয়েছেন।

মঙ্গলবার (২১ জুন) রাতে উপজেলার মুগটুলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জার্মান মিয়া মুগটুলা গ্রামের মো. নোমান মিয়ার ছেলে।

খবরের সত্যতা নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাসিনুর রহমান।

তিনি জানান, জার্মান মাদকাসক্ত ছিলেন। গত রাতে তিনি মাদকের টাকা সংগ্রহ করার জন্য পরিবারের একটি ছাগল নিয়ে যেতে চাইলে বাধা দেন ছোট ভাই সিয়াম।

এ নিয়ে দুজনের মধ্যে ধস্তাধস্তি হলে একপর্যায়ে বড় ভাইকে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে সিয়াম। এ অবস্থায় জার্মানকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তিনি।

ওসি আরও জানান, এ ঘটনায় কোনো অভিযোগ পেলে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত |Daynightsangbad24.com
Tech supported by Shimul Hossain