1. shimul.amarschool@gmail.com : Shimul Hossain : Shimul Hossain
  2. shimulvisa@gmail.com : Md Shimul : Md Shimul
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :

ম্যাগামাইন্ড ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ৩১৬ Time View

আরিফুল ইসলাম, রাজশাহী: অদ্য ২৯/১/২০২২ তারিখ রাত ৮টায় ম্যাগামাইন্ড ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলাটি ৪টি দল নিয়ে গত ২৮/১/২০২২ তারিখে শুরু হয়েছিল। দলগুলো হল- প্রথম টিম : পদ্মা দল (তাপস কুমার মজুমদার, জিএম, জনতা ব্যাংক লি:, রাজশাহী ও মো. আরিফুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, আঞ্চলিক কেন্দ্র, রাজশাহী); দ্বিতীয় টিম : মেঘনা দল (প্রফেসর ড. হাসিবুল আলম প্রধান, সভাপতি, আইন বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও আসিফ আহসান, ছাত্র, আইন বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়); তৃতীয় টিম: যমুনা দল (মো. খলিলুর রহমান, সুপারভাইজার, পরিবহন দপ্তর, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ফিরোজ আহমেদ, প্রশাসনিক কর্মকর্তা, রাজশাহী এ্যাডভোকেট বার কাউন্সিল, রাজশাহী) এবং চতুর্থ টিম : কর্ণফুলি দল (মো. সেলিম রেজা, সিনিয়র মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট ও মো. আবু শহীদ, সার্জেট, রাজশাহী ট্রাফিক পুলিশ, রাজশাহী)।

ম্যাগামাইন্ড ব্যাডমিন্টন টুর্নামেন্টের প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য প্রফেসর ড. আনন্দ কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের ম্যানেজার মো. আখতারুজ্জামান। উক্ত প্রোগ্রামে সভাপতিত্ব করেন মেগামাইন্ড ক্যারিয়ার পয়েট স্কুলের অধ্যক্ষ মো. আরিফুল ইসলাম সুজন।

আজকের খেলার চ্যাম্পিয়ান – মেঘনা দল (প্রফেসর ড. হাসিবুল আলম ও আসিফ আহসান), রানার্সআপ – কর্ণফুলি দল (মো. সেলিম রেজা ও মো. আবু শহীদ); তৃতীয় স্থান অধিকার করেন পদ্মা দল (তাপস কুমার মজুমদার ও মো. আরিফুল ইসলাম)।

আয়োজক কমিটি ও ইন্টারন্যানশাল হিউম্যান রাইট ক্রাইম রিপোর্টাস ফাউন্ডেশন, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পক্ষ হতে চ্যাম্পিয়ান দলকে ট্রফিসহ নানাবিধ উপহার সামগ্রী তুলে দেন। তার মধ্যে ক্রেস্ট, বই উপহার, মগ, প্রতি খেলোয়ার ও তাঁর পরিবারের সদস্যদের জন্য লাইফটাইম 50% কমিশনে নানাবিধ ডায়াগনিস্টিক টেস্ট।

অনুষ্ঠানের শুরুতেই প্রোগ্রামের সভাপতি মো. আরিফুল ইসলাম সুজন স্বাগত বক্তব্য রাখেন এবং পুরস্কার বিতরণের আগে প্রধান অতিথি প্রফেসর ড. আনন্দ কুমার সাহা, প্রফেসর ড. হাসিবুল আলম প্রধান, তাপস কুমার মজুমদার, মো. সেলিম রেজা, মো. আখতারুজ্জামান বক্তব্য প্রদান করেন। বক্তারা যুব সমাজকে ফিরিয়ে আনতে প্রতি বছর এই খেলার ধারাবাহিকতা বজায় রাখার জন্য মরামর্শ প্রদান করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইন্টারন্যানশাল হিউম্যান রাইট ক্রাইম রিপোর্টাস ফাউন্ডেশন, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ভাইস-প্রেসিডেন্ট মো. আরিফুল ইসলাম। ভিডিও ও চিত্র ধারণে ছিলেন মো. আলমগীর হোসেন ও মো. হানজালা ইসলাম অয়ন।

অনুষ্ঠানটি রাতের ডিনার ও চা চক্রের মাধ্যমে সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত |Daynightsangbad24.com
Tech supported by Shimul Hossain