1. shimul.amarschool@gmail.com : Shimul Hossain : Shimul Hossain
  2. shimulvisa@gmail.com : Md Shimul : Md Shimul
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
নগরীতে ৬ মাদক ব্যবসায়ী, ১ মাদকসেবী গ্রেপ্তার ও মাদকদ্রব্য উদ্ধার বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত ২০২৭ সালে এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন ৪১ জনের চমকপ্রদ তালিকা! নতুন মন্ত্রিসভায় কারা থাকছেন? খালেদা জিয়ার জন্য জার্মানির এয়ার অ্যাম্বুল্যান্স পাঠাচ্ছে কাতার আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে।- প্রধান উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের রায়ের তারিখ ঘোষণা শহীদ মিনারে ফিরলেন এমপিওভুক্ত শিক্ষকরা, রাতে সেখানেই অবস্থান এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা সোমবার থেকে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা

ভারতে হীরা পেয়ে লাখপতি গৃহিণী

ডেনাইটসংবাদ২৪.কম ডেস্ক :
  • Update Time : বুধবার, ২৫ মে, ২০২২
  • ৩৮৩ Time View


ভারতের মধ্যপ্রদেশের পান্না জেলার এক নারী একটি অগভীর খনি থেকে ২.০৮ ক্যারেটের একটি হীরা পেয়েছেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে বিষয়টি জানিয়েছেন খনির কর্মকর্তারা।

খনির কর্মকর্তারা জানিয়েছেন, প্রাপ্ত হীরাটির দাম ১০ লাখ রুপির বেশি হতে পারে।

এ নারীর স্বামী একজন কৃষক আর তিনি একজন গৃহিণী। স্বামী জানিয়েছেন, নিলামে যদি টাকা পান, তাহলে সে টাকা দিয়ে তারা প্রথমে একটি বাড়ি করবেন।

চামেলি বাই কৃষ্ণা কল্যাণপুর পাতি এলাকায় একটি ছোট্ট খনি লিজ নিয়েছিলেন বলে জানান অনুপম সিং। তিনি পান্না জেলার হীরাবিষয়ক দফতরের একজন কর্মকর্তা।

চামেলি নামের ওই নারী হীরাটি সংরক্ষণের জন্য মঙ্গলবার (২৪ মে) অফিসে পাঠিয়ে দিয়েছেন। হীরাটি বিক্রির জন্য নিলামে তোলা হবে এবং সরকারি নিয়মানুসারে দাম নির্ধারণ করা হবে।

সরকারি রাজস্ব বাদ দিয়ে বাদবাকি লভ্যাংশ ওই নারীর হাতে তুলে দেওয়া হবে বলে জানান কর্মকর্তারা। অরভিন্দ সিং নামের ওই নারীর স্বামী বলেন, তারা ভাগ্য পরীক্ষার জন্য চলতি বছরের মার্চে কৃষ্ণা কল্যাণপুরে ছোট্ট একটি খনি লিজ নেন।

পান্নায় প্রায় ১২ লাখ ক্যারেট হীরার রিজার্ভ রয়েছে। পাওয়া হীরাটি ভালো মানের হওয়ায় এটা থেকে প্রায় ১০ লাখেরও বেশি টাকা পাওয়া যাবে বলে ধারণা কর্মকর্তাদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত |Daynightsangbad24.com
Tech supported by Shimul Hossain