1. shimul.amarschool@gmail.com : Shimul Hossain : Shimul Hossain
  2. shimulvisa@gmail.com : Md Shimul : Md Shimul
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
নগরীতে ৬ মাদক ব্যবসায়ী, ১ মাদকসেবী গ্রেপ্তার ও মাদকদ্রব্য উদ্ধার বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত ২০২৭ সালে এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন ৪১ জনের চমকপ্রদ তালিকা! নতুন মন্ত্রিসভায় কারা থাকছেন? খালেদা জিয়ার জন্য জার্মানির এয়ার অ্যাম্বুল্যান্স পাঠাচ্ছে কাতার আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে।- প্রধান উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের রায়ের তারিখ ঘোষণা শহীদ মিনারে ফিরলেন এমপিওভুক্ত শিক্ষকরা, রাতে সেখানেই অবস্থান এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা সোমবার থেকে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা

বুধবার শুরু প্রাথমিকের ক্লাস, চলবে ২০ রমজান পর্যন্ত

ডেনাইটসংবাদ২৪.কম ডেস্ক :
  • Update Time : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫০৯ Time View

আগামী বুধবার (২ মার্চ) থেকে শুরু হচ্ছে প্রাথমিকস্তরের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদান। তবে, করোনার ক্ষতি পোষাতে এ বছর ২০ রমজান পর্যন্ত চলবে প্রাথমিকের ক্লাস। ২১ রমজান থেকে শুরু হবে ঈদুল ফিতরের ছুটি। ঈদের ছুটি শেষে আবার যথারীতি ক্লাস শুরু হবে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার মন্ত্রণালয়ের মাসিক সমন্বয় সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ২০ রমজান পর্যন্ত প্রাথমিকের ক্লাস চলবে। এরপর ২১ রমজান থেকে ঈদের ছুটি শুরু হবে। ঈদের পর আবার আগের নিয়মে ক্লাস শুরু হবে।

মন্ত্রণালয় সূত্রে জানিয়েছে, ২ মার্চ থেকে প্রাথমিকে স্বাভাবিক শ্রেণি কার্যক্রম শুরু হলেও মাস্ক পরানো বাধ্যতামূলক। বিষয়টি নিশ্চিত করবেন শিক্ষক ও অভিভাবকরা।

করোনা সংক্রমণের হার কমায় ২২ ফেব্রুয়ারি থেকে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে সশরীরে পাঠদান শুরু হয়েছে। তবে প্রাথমিকস্তরে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সশরীরে ক্লাস শুরু হবে আগামী বুধবার (২ মার্চ)। আর প্রাক-প্রাথমিকে (প্লে, নার্সারি, কেজি) ক্লাস শুরু হবে এর দুই সপ্তাহ পর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত |Daynightsangbad24.com
Tech supported by Shimul Hossain