1. shimul.amarschool@gmail.com : Shimul Hossain : Shimul Hossain
  2. shimulvisa@gmail.com : Md Shimul : Md Shimul
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
নগরীতে ৬ মাদক ব্যবসায়ী, ১ মাদকসেবী গ্রেপ্তার ও মাদকদ্রব্য উদ্ধার বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত ২০২৭ সালে এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন ৪১ জনের চমকপ্রদ তালিকা! নতুন মন্ত্রিসভায় কারা থাকছেন? খালেদা জিয়ার জন্য জার্মানির এয়ার অ্যাম্বুল্যান্স পাঠাচ্ছে কাতার আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে।- প্রধান উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের রায়ের তারিখ ঘোষণা শহীদ মিনারে ফিরলেন এমপিওভুক্ত শিক্ষকরা, রাতে সেখানেই অবস্থান এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা সোমবার থেকে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা

বরিশাল সিটি কাউন্সিলরের বিরুদ্ধে ধর্ষণ মামলা

ডেনাইটসংবাদ২৪.কম ডেস্ক :
  • Update Time : সোমবার, ১৬ মে, ২০২২
  • ৩০৭ Time View

বরিশাল সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কেফায়েত হোসেন রনির বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন এক তরুণী। সোমবার (১৬ মে) দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন নগরীর কালুশাহ সড়কের বাসিন্দা ও চলতি বছর এইচএসসি উত্তীর্ণ হওয়া ওই তরুণী।

বিচারক ইয়ারব হোসেন মামলাটি আমলে নিয়ে ১৬ জুনের মধ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী হুমায়ন আহম্মেদ ও বাদীপক্ষের আইনজীবী আজাদ রহমান।

মামলায় উল্লেখ করা হয়, ৪-৫ মাস পূর্বে মোবাইল ফোনের মাধ্যমে কেফায়েত হোসেন রনির সঙ্গে পরিচয়ের পর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বাদিনীর। একপর্যায়ে রনি বিয়ের প্রস্তাব দিলে বাদিনীর সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়ে ওঠে। বিভিন্ন সময় বরিশালের একাধিক রেস্টুরেন্টে তারা দেখা করেন। প্রায়ই রনির বাসায় যাওয়ার প্রস্তাব দেওয়া হয় বাদিনীকে। প্রথমে ৭ মে জরুরি কথা আছে বলে বাদিনীকে বাসায় ডেকে নেয় রনি। বিয়ের প্রলোভন দেখিয়ে রনি বিকাল ৪টা থেকে বাদিনীকে একাধিকবার ধর্ষণ করে। ৮ মে পুনরায় ডেকে নিয়ে রাত ৮টায় ধর্ষণ করে।

১২ মে বাদিনী বিয়ের জন্যর চাপ দিলে বাদিনীকে মারধর করে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং মোবাইল ফোন নিয়ে বাদিনী ও রনির সঙ্গে সম্পর্ক জড়িত সব প্রমাণ ডিলেট করে ফেলে রনি। পরে রনি বিভিন্নভাবে হত্যার হুমকি দেয় বাদিনীকে। এরপর আদালতে মামলা দায়ের করেন বাদিনী।

সূত্র: যুগান্তর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত |Daynightsangbad24.com
Tech supported by Shimul Hossain