1. shimul.amarschool@gmail.com : Shimul Hossain : Shimul Hossain
  2. shimulvisa@gmail.com : Md Shimul : Md Shimul
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
নগরীতে ৬ মাদক ব্যবসায়ী, ১ মাদকসেবী গ্রেপ্তার ও মাদকদ্রব্য উদ্ধার বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত ২০২৭ সালে এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন ৪১ জনের চমকপ্রদ তালিকা! নতুন মন্ত্রিসভায় কারা থাকছেন? খালেদা জিয়ার জন্য জার্মানির এয়ার অ্যাম্বুল্যান্স পাঠাচ্ছে কাতার আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে।- প্রধান উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের রায়ের তারিখ ঘোষণা শহীদ মিনারে ফিরলেন এমপিওভুক্ত শিক্ষকরা, রাতে সেখানেই অবস্থান এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা সোমবার থেকে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা

বরিশালে চিংড়ির রেনু-কচ্ছপ পাচার, আটক ২

বরিশাল প্রতিনিধি :
  • Update Time : রবিবার, ২২ মে, ২০২২
  • ৩১০ Time View


বরিশালে গলদা চিংড়ির ছয় লাখ পিস রেনু ও ১৮ পিস কচ্ছপ ট্রাকে করে পাচারকালে দুইজনকে আটক হয়েছে।

শনিবার (২১ মে) রাতে বরিশাল নগরের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করে মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ড।

জেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস জানান, ভোলা থেকে রেনু ও কচ্ছপবোঝাই একটি ট্রাক বাগেরহাটের উদ্দেশ্যে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে যৌথ অভিযানিক দল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর টোলপ্লাজায় অভিযান চালায়। এ সময় গলদা চিংড়ির ৬ লাখ পিস রেনু, ১৮ পিস কচ্ছপ ও ট্রাকসহ মোস্তাকিন মোল্লা ও মো. ইসমাইল নামে ২ জনকে আটক করে। এ ঘটনায় ওই রাতেই ওই দুইজনের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক নিজাম উদ্দিন।

ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

একইসঙ্গে আদালতের নির্দেশে জব্দ করা রেনু ও কচ্ছপ রাতেই কীর্তনখোলায় অবমুক্ত করা হয় বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা ড. বিমল চন্দ্র দাস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত |Daynightsangbad24.com
Tech supported by Shimul Hossain