1. shimul.amarschool@gmail.com : Shimul Hossain : Shimul Hossain
  2. shimulvisa@gmail.com : Md Shimul : Md Shimul
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
নগরীতে ৬ মাদক ব্যবসায়ী, ১ মাদকসেবী গ্রেপ্তার ও মাদকদ্রব্য উদ্ধার বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত ২০২৭ সালে এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন ৪১ জনের চমকপ্রদ তালিকা! নতুন মন্ত্রিসভায় কারা থাকছেন? খালেদা জিয়ার জন্য জার্মানির এয়ার অ্যাম্বুল্যান্স পাঠাচ্ছে কাতার আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে।- প্রধান উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের রায়ের তারিখ ঘোষণা শহীদ মিনারে ফিরলেন এমপিওভুক্ত শিক্ষকরা, রাতে সেখানেই অবস্থান এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা সোমবার থেকে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা

বন্যা পরিস্থিতি উন্নতি হলে ঈদের আগেই এসএসসি পরীক্ষা

ডেনাইটসংবাদ২৪.কম ডেস্ক :
  • Update Time : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ৩৪৯ Time View

আজ রোববার থেকে শুরু হওয়ার কথা ছিল এসএসসি ও সমমানের পরীক্ষা। সিলেটসহ দেশের কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় তা স্থগিত করা হয়েছে। এ কারণে ২০ লাখের বেশি পরীক্ষার্থী অনিশ্চয়তার মুখে পড়েছে। এখন তাদের একটাই প্রশ্ন, কবে আবার শুরু হবে এ পরীক্ষা?

অন্যদিকে, এ পরীক্ষা পিছিয়ে যাওয়ায় এই বছরের এইচএসসি পরীক্ষাও পিছিয়ে যাবে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। এসব প্রশ্ন নিয়ে কথা বলেছেন শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সংগঠন আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। রোববার (১৯ জুন) প্রথম আলো পত্রিকায় প্রকাশিত এক সাক্ষাৎকারে এ তথ্য জানা যায়। সাক্ষাৎকারটি নিয়েছেন প্রথম আলোর বিশেষ প্রতিবেদক মোশতাক আহমেদ।

প্রশ্ন : বন্যার কারণে এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হলো। কিন্তু স্থগিত এসব পরীক্ষা আবার কবে শুরু হবে ?

তপন কুমার সরকার: বন্যা পরিস্থিতির উন্নতি হলেই আবারও আমরা এসএসসি ও সমমানের পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করব।

সে ক্ষেত্রে কি এসব পরীক্ষা আসন্ন পবিত্র ঈদুল আজহার পরে শুরু হতে পারে?

তপন কুমার সরকার: যদি দেখা যায়, আগামী এক সপ্তাহের মধ্যেই বন্যা পরিস্থিতির উন্নতি হয়ে গেছে, তাহলে ঈদের আগেও শুরু করতে পারি। বিষয়টি নির্ভর করছে পরিস্থিতির ওপর।

আগামী আগস্টে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা রয়েছে। কিন্তু এসএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে যাওয়ার কারণে কি এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষাও পিছিয়ে যেতে পারে?

তপন কুমার সরকার: পেছাতেও পারে। কারণ, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মধ্যে মোটামুটি দুই মাসের একটি বিরতির প্রয়োজন হয়। না হলে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া কঠিন হয়ে পড়ে। সে ক্ষেত্রে এইচএসসি পরীক্ষা কিছু সময় পিছিয়ে যেতে পারে।

প্রশ্ন : আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা কবে হবে, সে বিষয়ে কি কোনো পথরেখা করা গেছে?

তপন কুমার সরকার: ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা ওই বছরের এপ্রিল ও জুনে হওয়ার সম্ভাবনা আছে। এর মধ্যে এসএসসি পরীক্ষা এপ্রিলে এবং এইচএসসি পরীক্ষা জুনে হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত |Daynightsangbad24.com
Tech supported by Shimul Hossain