1. shimul.amarschool@gmail.com : Shimul Hossain : Shimul Hossain
  2. shimulvisa@gmail.com : Md Shimul : Md Shimul
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
নগরীতে ৬ মাদক ব্যবসায়ী, ১ মাদকসেবী গ্রেপ্তার ও মাদকদ্রব্য উদ্ধার বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত ২০২৭ সালে এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন ৪১ জনের চমকপ্রদ তালিকা! নতুন মন্ত্রিসভায় কারা থাকছেন? খালেদা জিয়ার জন্য জার্মানির এয়ার অ্যাম্বুল্যান্স পাঠাচ্ছে কাতার আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে।- প্রধান উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের রায়ের তারিখ ঘোষণা শহীদ মিনারে ফিরলেন এমপিওভুক্ত শিক্ষকরা, রাতে সেখানেই অবস্থান এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা সোমবার থেকে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা

বন্যার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএড পরীক্ষা স্থগিত

ডেনাইটসংবাদ২৪.কম ডেস্ক :
  • Update Time : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ২৭৮ Time View

দেশের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান ২০২০ সালের বিএড (অনার্স) প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার ও দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টারের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শনিবার (১৯ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যা পরিস্থিতি অবনতির কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান শুধু ২০২০ সালের বিএড (অনার্স) ১ম বর্ষ দ্বিতীয় সেমিস্টার এবং দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টারের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো।

স্থগিত এই দুটি পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তীতে সংশ্লিষ্ট সবাইকে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে, গতকাল (শুক্রবার) আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। সিলেট ও সুনামগঞ্জসহ দেশের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় এ সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়।

বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে এসএসসি-সমমান পরীক্ষা শুরু করা হবে বলে জানায় শিক্ষা মন্ত্রণালয়। তবে আপাতত সব পরীক্ষা স্থগিত থাকবে।

সুত্রঃ জাগো নিউজ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত |Daynightsangbad24.com
Tech supported by Shimul Hossain