1. shimul.amarschool@gmail.com : Shimul Hossain : Shimul Hossain
  2. shimulvisa@gmail.com : Md Shimul : Md Shimul
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
নগরীতে ৬ মাদক ব্যবসায়ী, ১ মাদকসেবী গ্রেপ্তার ও মাদকদ্রব্য উদ্ধার বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত ২০২৭ সালে এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন ৪১ জনের চমকপ্রদ তালিকা! নতুন মন্ত্রিসভায় কারা থাকছেন? খালেদা জিয়ার জন্য জার্মানির এয়ার অ্যাম্বুল্যান্স পাঠাচ্ছে কাতার আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে।- প্রধান উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের রায়ের তারিখ ঘোষণা শহীদ মিনারে ফিরলেন এমপিওভুক্ত শিক্ষকরা, রাতে সেখানেই অবস্থান এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা সোমবার থেকে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা

বন্দরে ‘পচা গন্ধ’ ছড়াচ্ছে ভারত থেকে আনা ২০০ টন গম

ডেনাইটসংবাদ২৪.কম ডেস্ক :
  • Update Time : বুধবার, ৮ জুন, ২০২২
  • ২৯৯ Time View

ব্রাহ্মণবাড়িয়া: প্রায় কয়েক সপ্তাহ ধরে ভারত থেকে আনা ২০০ টনেরও বেশি পচা গম ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে দুর্গন্ধ ছড়াচ্ছে। বাছাই করা গম নতুন করে বস্তায় ভরে বন্দর থেকে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন সংশ্লিষ্টরা।

তবে ভারত থেকে পচা গম পাঠানো হয়নি বরং এদেশে আনার পর গমে পচন ধরেছে বলে জানিয়েছেন আমদানি সংশ্লিষ্টরা।

তারা বলছেন, বাংলাদেশে আনার পর ভিজে এসব গম পচে গেছে। তবে বন্দর সংশ্লিষ্টরা বলছেন, শেষ দিকে আসা গম ভারত থেকেই পচা অবস্থায় এসেছে। এখন এসব গম থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে।

আরেকটি সূত্র জানায়, ভারতের ত্রিপুরার রাজ্যের আগরতলার সঙ্গে আসামের রেল যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার কারণেই গমের এ দুর্গতি। মূলত নির্ধারিত সময়ে গম আসতে না পারা ও সেখানে বৃষ্টিতে ভেজাসহ নানা কারণে গম পচে যায়।

স্থলবন্দরের পরিদর্শক (ট্রাফিক) মো. জাকির হোসেন বলেন, আখাউড়া বন্দরে আসার পর এসব গম বৃষ্টিতে ভেজেনি। আনার আগে হয়তো এমনটি হয়ে থাকতে পারে। তবে আমি যতটুকু জানি, শেষের দিকে আসা গম পচা ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত |Daynightsangbad24.com
Tech supported by Shimul Hossain