1. shimul.amarschool@gmail.com : Shimul Hossain : Shimul Hossain
  2. shimulvisa@gmail.com : Md Shimul : Md Shimul
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
নগরীতে ৬ মাদক ব্যবসায়ী, ১ মাদকসেবী গ্রেপ্তার ও মাদকদ্রব্য উদ্ধার বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত ২০২৭ সালে এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন ৪১ জনের চমকপ্রদ তালিকা! নতুন মন্ত্রিসভায় কারা থাকছেন? খালেদা জিয়ার জন্য জার্মানির এয়ার অ্যাম্বুল্যান্স পাঠাচ্ছে কাতার আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে।- প্রধান উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের রায়ের তারিখ ঘোষণা শহীদ মিনারে ফিরলেন এমপিওভুক্ত শিক্ষকরা, রাতে সেখানেই অবস্থান এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা সোমবার থেকে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা

চাকরি বাদ দিয়ে গাধার দুধের ব্যবসায় প্রকৌশলী

ডেনাইটসংবাদ২৪.কম ডেস্ক :
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ২৬৪ Time View

ভারতের কর্ণাটকের ম্যাঙ্গালুরু শহরে শ্রীনিবাস গৌড়া নামের এক প্রকৌশলী সফ্টওয়্যার ফার্মের চাকরি ছেড়ে গাধার দুধের খামার খুলেছেন। এরই মধ্যে তিনি ১৭ লাখ রুপির অর্ডারও পেয়েছেন বলে জানিয়েছেন।

দেশটির স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে এমন তথ্যই জানানো হয়েছে।
শ্রীনিবাস গৌড়া ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে বলেন, ‘আমি আগে ২০২০ সাল পর্যন্ত একটি সফ্টওয়্যার ফার্মে নিযুক্ত ছিলাম। আমি ভারতে এবং কর্ণাটকের এই প্রথম গাধা পালন এবং প্রশিক্ষণ কেন্দ্র খুলেছি । ’

গাধার দুধের উপকারিতা এবং খামারের জন্য তার পরিকল্পনা সম্পর্কে বলতে গিয়ে শ্রীনিবাস বলেন, ‘বর্তমানে আমাদের ২০টি গাধা আছে এবং আমি প্রায় ৪২ লাখ রুপি বিনিয়োগ করেছি এই ব্যবসায়। আমরা গাধার দুধ বিক্রি করার পরিকল্পনা করছি, যার অনেক উপকারিতা রয়েছে। আমাদের স্বপ্ন হলো গাধার দুধ সবার কাছে পৌঁছে দেওয়া। গাধার দুধের ঔষধি গুণ রয়েছে। ’

শ্রীনিবাস জানান, গাধা বিলুপ্ত হচ্ছে বলেই তিনি এই ব্যবসা চালুর কথা ভেবেছিলেন। যদিও তিনি জানান, প্রাথমিকভাবে তার এই ব্যবসার ধারণাকে পাত্তা দেননি অনেকেই।

মানিকন্ট্রোলের এক রিপোর্ট অনুযায়ী, ৩০ মিলিলিটারের গাধার দুধের দাম হবে ১৫০ রুপি। তিনি গণমাধ্যমকে বলেছেন, দুধের প্যাকেটগুলো শপিংমল, দোকান এবং সুপারমার্কেটে পাওয়া যাবে।

সূত্র: ইকোনমিকটাইমস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত |Daynightsangbad24.com
Tech supported by Shimul Hossain