1. shimul.amarschool@gmail.com : Shimul Hossain : Shimul Hossain
  2. shimulvisa@gmail.com : Md Shimul : Md Shimul
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
নগরীতে ৬ মাদক ব্যবসায়ী, ১ মাদকসেবী গ্রেপ্তার ও মাদকদ্রব্য উদ্ধার বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত ২০২৭ সালে এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন ৪১ জনের চমকপ্রদ তালিকা! নতুন মন্ত্রিসভায় কারা থাকছেন? খালেদা জিয়ার জন্য জার্মানির এয়ার অ্যাম্বুল্যান্স পাঠাচ্ছে কাতার আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে।- প্রধান উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের রায়ের তারিখ ঘোষণা শহীদ মিনারে ফিরলেন এমপিওভুক্ত শিক্ষকরা, রাতে সেখানেই অবস্থান এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা সোমবার থেকে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা

খুলনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু

খুলনা প্রতিনিধি :
  • Update Time : বুধবার, ১৮ মে, ২০২২
  • ৬৫৮ Time View

খুলনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতি নিহত হয়েছেন। নিহতরা হলেন- কৃষক অভিজিত বিশ্বাস (২৮) ও তার স্ত্রী সুন্দরী বিশ্বাস (২৩)।

বুধবার (১৮ মে) দুপুরে ডুমুরিয়া উপজেলার কুলটি গ্রামে রান্না ঘরে ভাত খেতে যেয়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দম্পতির একমাত্র শিশু কন্যা আহত হয়েছে।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কুলটি গ্রামের কৃষক অভিজিত বিশ্বাস ও তার স্ত্রী সুন্দরী বিশ্বাস দুপুর আড়াই টার দিকে রান্না ঘরে ভাত খেতে যায়। কোন এক সময়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে রান্না ঘরের টিনের চাল ও বেড়া বিদ্যুতায়িত হয়ে পড়ে। বেড়ার স্পর্শ করলে ওই দম্পতি বিদ্যুৎস্পৃষ্ট হয়।

খবর পেয়ে প্রতিবেশিরা ছুটে এসে তাদের ঘরের মেইন সুইচ বন্ধ করে তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত্যু বলে ঘোষণা করেন। এ সময় তাদের তিন বছর বয়সী শিশু অর্ণা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝলসে যেয়ে আহত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত |Daynightsangbad24.com
Tech supported by Shimul Hossain