1. shimul.amarschool@gmail.com : Shimul Hossain : Shimul Hossain
  2. shimulvisa@gmail.com : Md Shimul : Md Shimul
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
নগরীতে ৬ মাদক ব্যবসায়ী, ১ মাদকসেবী গ্রেপ্তার ও মাদকদ্রব্য উদ্ধার বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত ২০২৭ সালে এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন ৪১ জনের চমকপ্রদ তালিকা! নতুন মন্ত্রিসভায় কারা থাকছেন? খালেদা জিয়ার জন্য জার্মানির এয়ার অ্যাম্বুল্যান্স পাঠাচ্ছে কাতার আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে।- প্রধান উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের রায়ের তারিখ ঘোষণা শহীদ মিনারে ফিরলেন এমপিওভুক্ত শিক্ষকরা, রাতে সেখানেই অবস্থান এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা সোমবার থেকে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা

‘একজন খলনায়ককে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে’

ডেনাইটসংবাদ২৪.কম ডেস্ক :
  • Update Time : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ৩০৭ Time View
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার/ফাইল ছবি

প্রধান নির্বাচন কমিশনারকে ‘খলনায়ক’ বলে অভিহিত করেছেন নাগরিক সংগঠন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার।

টিআইবির গবেষণা, বিবিসির খবরের বরাত দিয়ে তিনি বলেন, আমাদের দুর্ভাগ্য, এরকম একজন খলনায়ককে নির্বাচন কমিশনের প্রধান হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। যে আইনটা করা হয়েছে ; দুর্ভাগ্যবশত এরকম লোকদের নিয়োগ দেওয়ার সুযোগ সৃষ্টি হবে।  এ সময় তিনি বলেন, অনেক অনিয়ম হয়েছে, যেগুলোর বিচার হয়নি। বিচার করার অভিপ্রায়ও তাদের ছিল না।

দুদিন আগে (২৭ জানুয়ারি) এক অনুষ্ঠানে বিদায়ী সিইসি নুরুল হুদা সুজন সম্পাদকের সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন, সুজনের বিরুদ্ধে আর্থিক অনিয়মসহ নানা ধরনের অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই সংগঠনকে কোনো কাজে সম্পৃক্ত করেনি বর্তমান ইসি। সেই কারণেই ইসির সমালোচনামুখর বদিউল আলম।

সিইসির বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে শনিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে সুজন। সেখানে এক প্রশ্নের জবাবে নির্বাচনে অনিয়মের তথ্য তুলে ধরেন বদিউল আলম মজুমদার। ইসি গঠনের নতুন আইনে নূরুল হুদার মতো ব্যক্তিদের নিয়োগ দেওয়ার সুযোগ সৃষ্টি হলো বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন  সুজনের সদস্য সৈয়দা রিজওয়ানা হাসান, ইসির সাবেক আইনজীবী শাহদীন মালিক, সুজনের সভাপতি এম হাফিজউদ্দিন খান  সাবেক বিচারপতি এমএ মতিন, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ প্রমুখ। সূত্রঃ যুগান্তর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত |Daynightsangbad24.com
Tech supported by Shimul Hossain