1. shimul.amarschool@gmail.com : Shimul Hossain : Shimul Hossain
  2. shimulvisa@gmail.com : Md Shimul : Md Shimul
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
নগরীতে ৬ মাদক ব্যবসায়ী, ১ মাদকসেবী গ্রেপ্তার ও মাদকদ্রব্য উদ্ধার বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত ২০২৭ সালে এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন ৪১ জনের চমকপ্রদ তালিকা! নতুন মন্ত্রিসভায় কারা থাকছেন? খালেদা জিয়ার জন্য জার্মানির এয়ার অ্যাম্বুল্যান্স পাঠাচ্ছে কাতার আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে।- প্রধান উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের রায়ের তারিখ ঘোষণা শহীদ মিনারে ফিরলেন এমপিওভুক্ত শিক্ষকরা, রাতে সেখানেই অবস্থান এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা সোমবার থেকে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা

এই ৯ লক্ষণ দেখলেই ডায়াবেটিস পরীক্ষা করাবেন

ডেনাইটসংবাদ২৪.কম ডেস্ক :
  • Update Time : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৫৪ Time View

বিশেষজ্ঞদের তথ্যমতে, ২০৪৫ সালের মধ্যে বাংলাদেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা দাঁড়াবে দেড় কোটিতে। এ কারণে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে সবাইকে।

বর্তমানে ডায়াবেটিস প্রতিটি ঘরে ঘরেই দেখা দিচ্ছে। ছোট থেকে বুড়ো সবার শরীরেই বাসা বাঁধছে দীর্ঘমেয়াদী এই ব্যাধি। একবার ডায়াবেটিস ধরা পড়লে তা নিয়ন্ত্রণে রাখা হয়ে ওঠে বেশ কষ্টকর।

ডায়াবেটিস হওয়ার আগেই প্রি-ডায়াবেটিসের বেশ কিছু লক্ষণ শরীরে প্রকাশ পায়। প্রাথমিক অবস্থায় ডায়াবেটিস ধরা পড়লে তা সহজেই প্রতিরোধ করা সম্ভব। চলুন তবে জেনে নেওয়া যাক কোন লক্ষণ দেখলে সতর্ক হতে হবে-

  1. ঘনঘন প্রস্রাব হওয়া ও পিপাসা লাগা
  2. দুর্বল বোধ ও মাথা ঘোরা
  3. ক্ষুধা বেড়ে যাওয়া
  4. খাওয়া-দাওয়ায় অনিয়ম হলে রক্তের শর্করা কমে হাইপো হওয়া
  5. মিষ্টি খাবারের প্রতি আগ্রহ বেড়ে যাওয়া
  6. ওজন কমে যাওয়া
  7. শরীরে ক্ষত বা কাটাছেঁড়া সহজে না সারা
  8. চামড়ায় শুষ্ক, খসখসে ও চুলকানি ভাব
  9. চোখে কম দেখতে শুরু করা

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী এসব লক্ষণ দেখলে দ্রুত ডায়াবেটিস পরীক্ষা করাতে হবে। এ জন্য সবসময় হাসপাতালে যেতে হবে এমন নয়। এখন অনেক ফার্মেসিতে স্বল্পমূল্যে দ্রুত ডায়াবেটিস পরীক্ষা করা যায়। সেখান ডায়াবেটিস শনাক্ত হলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত |Daynightsangbad24.com
Tech supported by Shimul Hossain