1. shimul.amarschool@gmail.com : Shimul Hossain : Shimul Hossain
  2. shimulvisa@gmail.com : Md Shimul : Md Shimul
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

রাজশাহীর মির্জা নার্সিং কলেজে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদ

রাজশাহী প্রতিনিধি :
  • Update Time : শনিবার, ২৮ মে, ২০২২
  • ২৩৮ Time View

রাজশাহীর মির্জা নার্সিং কলেজের শিক্ষার্থীরা অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদ এবং ক্লিনিক্যাল প্র্যাকটিস করানোর দাবিতে বিক্ষোভ করেছেন ।

শনিবার (২৮ মে) তেরোখাদিয়া স্টেডিয়াম মোড়ে কলেজের সামনে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত তারা বিক্ষোভ করেন। এতে বিএসসি ইন নার্সিংয়ের চারটি ব্যাচের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

বিক্ষোভ থেকে শিক্ষার্থীরা জানান, অন্যান্য কলেজে ফরম পূরণের ফি সর্বোচ্চ আড়াই হাজার টাকা। কিন্তু তাদের কলেজে ফি পাঁচ হাজার। নিয়ম-নীতির তোয়াক্কা না করে কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জিম্মি করে ফি আদায় করছে। এ ছাড়া নিজস্ব হাসপাতাল না থাকায় তাদের ক্লিনিক্যাল প্র্যাকটিস করা হয় না। এতে তারা প্র্যাকটিক্যাল শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই তাদের এ কর্মসূচি।

বিষয়টি নিয়ে জানতে চাইলে মির্জা নার্সিং কলেজের ব্যবস্থাপনা পরিচালক মির্জা ফারুক অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, মূলত ক্লিনিক্যাল প্র্যাকটিস করানো যাচ্ছে না বলে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। এটা দ্রুত করতে আমরা চেষ্টা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত |Daynightsangbad24.com
Tech supported by Shimul Hossain