1. shimul.amarschool@gmail.com : Shimul Hossain : Shimul Hossain
  2. paul54@gmail.com : pauldavis :
  3. shimulvisa@gmail.com : Md Shimul : Md Shimul
  4. wordpUser10@org.com : supe1User10 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :

রাজশাহীর দুর্গাপুর- স্কুল এন্ড কলেজের অধ্যক্ষকে দুর্নীতির অভিযোগে বহিস্কার

রাজশাহী প্রতিনিধি :
  • Update Time : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
  • ২১০ Time View

রাজশাহীর দুর্গাপুর উপজেলার স্কুল এন্ড কলেজের এক অধ্যক্ষকে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাময়িক বহিস্কার করা হয়েছে। শনিবার (১২ ফেব্রুয়ারি) কলেজের পরিচালনা পর্ষদ তাকে বহিষ্কার করেন।

বহিষ্কার অধ্যক্ষের নাম আমিনুল ইসলাম। তিনি উপজেলার কাঁঠালবাড়ীয়া শহীদ আবুল কাশেম স্কুল এন্ড কলেজে শিক্ষকতা করেন।

বহিষ্কারাদেশ সূত্রমতে জানা যায়, ২০১৯ সালের ২২ জুন কাঁঠালবাড়ীয়া শহীদ আবুল কাশেম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন আমিনুল ইসলাম। এরপর থেকেই বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও শিক্ষকদের সাথে অশালীন আচরণ শুরু করেন তিনি। এমনকি কলেজ তহবিল থেকে বিভিন্ন বিল ভাউচার দেখিয়ে লক্ষ লক্ষ টাকা লুটপাটেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এ বিষয়ে কাঁঠালবাড়ীয়া শহীদ আবুল কাশেম স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি আশরাফ আলী জানান, অনিয়ম, দুর্নীতি ও শিক্ষকদের সাথে অশালীন আচরণের অভিযোগে একাধিকবার পাঠানো কারণ দর্শানোর নোটিশের জবাব না পাওয়ায় আমিনুল ইসলামকে অধ্যক্ষ পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে অধ্যক্ষ আমিনুল ইসলাম বলেন, কলেজ পরিচালনা পর্ষদের এই এডহক কমিটি তাকে বহিষ্কার করার ক্ষমতা রাখেন না। কলেজ পরিচালনা পরিষদের সভাপতি একজন মাদকাসক্ত ব্যক্তি। তিনি কাউকে কিছু না জানিয়ে ব্যক্তিগত আক্রোশবশত সাময়িক বরখাস্ত করেছেন। তবে ওই চিঠি তিনি এখনো হাতে পাননি বলে জানান। এসময় বিভিন্ন অনিয়ম দুর্নীতি ও অর্থ আত্মসাতের ঘটনাটিও মিথ্যা বানোয়াট বলে দাবি করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত |Daynightsangbad24.com
Tech supported by Shimul Hossain