1. shimul.amarschool@gmail.com : Shimul Hossain : Shimul Hossain
  2. shimulvisa@gmail.com : Md Shimul : Md Shimul
  3. wordpUser10@org.com : supe1User10 :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :

গোমস্তাপুর সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে আটক ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
  • Update Time : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ২০৩ Time View

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় একজন বাংলাদেশীকে আটক করেছে বিজিবি। সোমবার (৩০ মে) বিকেলে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি একই এলাকার মৃত মাইনুল ইসলামের ছেলে আহসান হাবীব।

১৬ বিজিবির রোকনপুর বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মো. আমিনুর রহমান জানান, ওই সীমান্তে টহল দেওয়ার সময় শ্যালো ইঞ্জিন চালিত নৌকা নিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে সীমান্ত পিলার নং ২১৯/৮৯ আর হতে ৫০০ গজ অভ্যন্তরে সুখডোবা নামক বিল থেকে তাকে আটক করা হয়। এ সময় তার সাথে থাকা একটি নৌকা, একটি শ্যালোইঞ্জিন, দুই মণ ধান এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয় । আটক ব্যক্তিকে রাতে গোমস্তাপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

এ ঘটনায় বিজিবি বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করেছে বলে জানান গোমস্তাপুর থানার ওসি দিলিপ কুমার দাস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত |Daynightsangbad24.com
Tech supported by Shimul Hossain