1. shimul.amarschool@gmail.com : Shimul Hossain : Shimul Hossain
  2. shimulvisa@gmail.com : Md Shimul : Md Shimul
  3. wordpUser10@org.com : supe1User10 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :

ইউক্রেন যুদ্ধের যে ‘নতুন তথ্য’ প্রকাশ করল রাশিয়া!

ডেনাইটসংবাদ২৪.কম ডেস্ক :
  • Update Time : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ২০৪ Time View

ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনা করা রুশ কর্তৃপক্ষ দাবি করেছে, তারা এই যুদ্ধে ‘নতুন তথ্য’ পেয়েছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) তুরস্কে আয়োজিত এক বৈঠকের পর এমন দাবি জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, রাশিয়ার নিরাপত্তাজনিত উদ্বেগের বিষয়ে ‘কেউই আমাদের কথা শোনে না’। পূর্ব ইউক্রেনে সম্প্রতি যেসব এলাকা ‘মুক্ত করা হয়েছে’, সেসব এলাকায় কিছু ‘নতুন তথ্য’ পাওয়া গেছে, যা থেকে বোঝা যায়, এসব এলাকার ওপর হামলার বিষয়ে কয়েক মাস ধরেই প্রস্তুতি নেওয়া হয়েছে।

সের্গেই লাভরভ অভিযোগ তোলেন, জীবাণু অস্ত্র তৈরির জন্য পেন্টাগন ইউক্রেনকে ব্যবহার করছে। তবে যুক্তরাষ্ট্র এ ধরনের অভিযোগকে ‘উদ্ভট’ বলে উল্লেখ করেছে।

লাভরভ আরও বলেন, হোয়াইট হাউসের এই অস্বীকৃতিতে ‘বিস্মিত হওয়ার কিছু নেই’। ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ বলেছে, এমন কিছু হওয়ার বিষয়ে তাদের কাছে কোনো তথ্যপ্রমাণ নেই। কারণ ‘গভীর গোপনীয়তার’ সঙ্গেই যুক্তরাষ্ট্র এসব অস্ত্র তৈরি করছে।

একই বৈঠকে ইউক্রেনজুড়ে ২৪ ঘণ্টার যুদ্ধবিরতি কার্যকর এবং মারিওপোলে ‘মানবিক করিডর’ স্থাপনে দাবি জানান ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা। তিনি আশা প্রকাশ করেন, রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ ক্রেমলিনে সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষের কাছে তার বার্তা পৌঁছে দেবেন, যেন মারিওপোলে মানবিক করিডর স্থাপনের জন্য কাজ শুরু করা হয়।

প্রসঙ্গত, ইউক্রেনে রুশ সামরিক আগ্রাসন শুরু হয় গত ২৪ ফেব্রুয়ারি। যুদ্ধের তৃতীয় সপ্তাহে এসে বহু মানুষ হতাহতের খবর পাওয়া যাচ্ছে। যুদ্ধ শুরুর পর ইউক্রেন ছেড়ে অন্তত ২০ লাখ মানুষ পাশের দেশগুলোতে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

রুশ অভিযানের ১৫তম দিনে প্রথমবারের মতো দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছে রাশিয়া ও ইউক্রেন। স্থানীয় সময় বৃহস্পতিবার তুরস্কের আন্তালায়ায় এই বৈঠক হয়।

সূত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত |Daynightsangbad24.com
Tech supported by Shimul Hossain