1. shimul.amarschool@gmail.com : Shimul Hossain : Shimul Hossain
  2. paul54@gmail.com : pauldavis :
  3. shimulvisa@gmail.com : Md Shimul : Md Shimul
  4. wordpUser10@org.com : supe1User10 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :

ইউক্রেনে পশ্চিমাদের অস্ত্র পাঠানোর রুটে ব্যাপক হামলার দাবি রাশিয়ার

ডেনাইটসংবাদ২৪.কম ডেস্ক :
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ২৩৫ Time View

ইউক্রেনে পশ্চিমা দেশগুলোর পাঠানো অস্ত্রের প্রবেশ ঠেকাতে একাধিক রেলস্টেশনসহ অন্যান্য সরবরাহ লাইনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। পশ্চিমা দেশগুলো ‘অস্ত্র দিয়ে ইউক্রেন ভর্তি’ করছে বলেও অভিযোগ করেছে মস্কো।

রুশ সামরিক বাহিনীর বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, তারা সমুদ্র ও আকাশ থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে ইউক্রেনের বেশ কয়েকটি রেলস্টেশনের বিদ্যুৎ ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে।

কামানের গোলা ও বিমান হামলার মাধ্যমেও ইউক্রেনীয় বাহিনীর জ্বালানি ও গোলাবারুদের ডিপোতে আঘাত হানার দাবি করেছে মস্কো।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেঙ্কভ বলেছেন, ইউক্রেনের রেল অবকাঠামোতে হামলার উদ্দেশ্য ছিল পশ্চিমা অস্ত্র সরবরাহ ব্যাহত করা।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু অভিযোগ করেছেন, পশ্চিমারা ইউক্রেনকে অস্ত্রে সমৃদ্ধ করে দিচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, পশ্চিমা অস্ত্র প্রবেশে ব্যবহৃত ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ছয়টি রেলস্টেশন নিষ্ক্রিয় করে দিয়েছে রুশ বাহিনী। এ ছাড়া গোলাবারুদের চারটি ডিপোসহ ইউক্রেনের আরো ৪০টি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে তারা।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো জানিয়েছে, ইউক্রেনের যোগাযোগ অবকাঠামোর ক্ষতি করার উদ্দেশ্যে রুশ যুদ্ধবিমান থেকে ১৮টি রকেট নিক্ষেপ করা হয়েছে।

সূত্রঃ কালের কণ্ঠ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত |Daynightsangbad24.com
Tech supported by Shimul Hossain