1. shimul.amarschool@gmail.com : Shimul Hossain : Shimul Hossain
  2. shimulvisa@gmail.com : Md Shimul : Md Shimul
  3. wordpUser10@org.com : supe1User10 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :

করোনায় আক্রান্ত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ১৯০ Time View

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কিংবদন্তী সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। বর্তমানে তিনি বাড়িতে আইসোলেশনে রয়েছেন।

গতকাল সোমবার সর্দি, কাশি ও দুর্বলতা দেখা দেওয়ায় তিনি নমুনা পরীক্ষা করান। মঙ্গলবার তার পরীক্ষা রিপোর্ট পজিটিভ এসেছে।

বইমেলার উদ্বোধনের জন্য গত ২ জানুয়ারি মালদহ গিয়েছিলেন শীর্ষেন্দু। সেই বইমেলা স্থগিত হয়ে যায়। মালদহ থেকে বাড়ি ফিরে আসার পর তার সর্দি, কাশি এবং শারীরিক দুর্বলতা দেখা দেয়। ক্লান্তি ও দুর্বলতা থেকে যাওয়ায় তার সন্দেহ হয়। পরে তিনি নমুনা পরীক্ষা করান। মঙ্গলবার পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

এ বিষয়ে শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেন, ‘‘জ্বর আসেনি কখনও। উপসর্গ হিসেবে ক্লান্তি, দুর্বলতার সঙ্গে স্বাদহীনতা রয়েছে। আপাতত বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন তিনি।

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত |Daynightsangbad24.com
Tech supported by Shimul Hossain