1. shimul.amarschool@gmail.com : Shimul Hossain : Shimul Hossain
  2. shimulvisa@gmail.com : Md Shimul : Md Shimul
  3. wordpUser10@org.com : supe1User10 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :

তালিকা সংক্ষিপ্ত করতে সার্চ কমিটির বৈঠক চলছে

ডেনাইটসংবাদ২৪.কম ডেস্ক :
  • Update Time : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৭৬ Time View

নতুন নির্বাচন কমিশন গঠনে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তি পর্যায় থেকে আসা তিন শতাধিক নামের তালিকা সংক্ষিপ্ত করতে বৈঠকে বসছে সার্চ কমিটি। শনিবার সকাল ১১ টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই বৈঠক শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সর্বশেষ বৈঠকে সার্চ কমিটির আহ্বানে জমা পড়া তিন শতাধিক নাম থেকে প্রাথমিক বাছাইয়ে অর্ধেকের বেশি নাম অযোগ্য তালিকায় চলে গেছে। যোগ্যদের মধ্যেও দুটি সংক্ষিপ্ত তালিকা হয়েছে। এর মধ্যে জাতীয় পর্যায়ে পরিচিত ও তুলনামূলক গ্রহণযোগ্যদের প্রথম তালিকায় রাখা হয়েছে। এদের সংখ্যা ৬০ জনের বেশি নয়। অন্যদিকে অপেক্ষাকৃত পরিচিতি কম যোগ্য ব্যক্তিদের রাখা হয়েছে দ্বিতীয় তালিকায়। আজকের বৈঠকে প্রথম তালিকা থেকে ১০ জনের সংক্ষিপ্ত তালিকা তৈরি হতে পারে।

সার্চ কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আরও উপস্থিত আছেন সার্চ কমিটির সদস্য হাইকোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন এবং লেখক-অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক। কমিটিকে সাচিবিক সহায়তা দিতে আছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

নির্বাচন কমিশন গঠনে যোগ্য ব্যক্তিদের নাম রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করতে আজ সপ্তমবারের মতো বৈঠক বসেছেন তারা।

এর আগে অনুষ্ঠিত সার্চ কমিটির ছয়টি বৈঠকের চারটি ছিল বিশিষ্টজনদের সঙ্গে। প্রথম ও ষষ্ঠ বৈঠকে কমিটির সদস্যরা নিজেরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ শেষ হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত |Daynightsangbad24.com
Tech supported by Shimul Hossain