1. shimul.amarschool@gmail.com : Shimul Hossain : Shimul Hossain
  2. shimulvisa@gmail.com : Md Shimul : Md Shimul
  3. wordpUser10@org.com : supe1User10 :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :

বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাড়িয়েছে ক্রিকেট বোর্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জুন, ২০২২
  • ২৫৯ Time View

বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ৫ হাজার প্যাকেট শুকনো খাবার ও প্রয়োজনীয় কিছু জিনিস সিলেট আর সুনামগঞ্জে পাঠাচ্ছে বিসিবি। প্রতিটি প্যাকেটে ৯টির মতো আইটেম রেখেছে বিসিবি।

বিসিবি সূত্র জানা যায়, প্রতিটি প্যাকেটে ২ কেজি চিড়া, ১ কেজি মুড়ি, ১ কেজি গুড়, আধা কেজি খেজুর, ২টা গ্যাসলাইট, ১০ পিস মোমবাতি, খাবার স্যালাইন এক বক্স, বিস্কুট ২ প্যাকেট এবং মিনারেল ওয়াটার ১ বোতল।

সোমবার ১ হাজার ব্যাগ পাঠানো হয়েছে। মঙ্গলবার পাঠানো হবে দেড় হাজার ব্যাগ। বুধবার দেড় হাজার ব্যাগ পাঠানোর পরিকল্পনা রয়েছে বিসিবির। সিলেট বিভাগে পাঠানো এ সাহায্যের জন্য বিসিবির পরিচালক আর বোর্ডের নারী বিভাগের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেলকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, আমাদের বোর্ড পরিচালক নাদেল চৌধুরীর সাথে আমাদের কথা হয়েছে, বোর্ড সভাপতি মহোদয় এ ব্যাপারে নির্দেশনা দিয়েছেন যে আমাদের যেসব খেলোয়াড়রা আছেন তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতে। এটা শুধু আমাদের জাতীয় দলের সঙ্গে যারা আছেন তারা না, আমার ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছেন প্রত্যেকবার তাদের পাশে থাকার চেষ্টা করি। অবশ্যই এবারো থাকব।

সূত্র: যুগান্তর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত |Daynightsangbad24.com
Tech supported by Shimul Hossain