1. shimul.amarschool@gmail.com : Shimul Hossain : Shimul Hossain
  2. shimulvisa@gmail.com : Md Shimul : Md Shimul
  3. wordpUser10@org.com : supe1User10 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :

১০ কোটি টাকার স্বর্ণসহ আটক এক

ডেনাইটসংবাদ২৪.কম ডেস্ক :
  • Update Time : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ১৯৭ Time View

যশোরের চৌগাছা সীমান্তে কৃষকের ছদ্মবেশে ১২৪ পিস স্বর্ণের বার ভারতে পাচার করতে গিয়ে শাহ আলম (৩৫) নামে এক ব্যক্তি আটক হয়েছেন। ৭ম বার পাচার করার সময় ১০ কোটি ১১ লাখ ৫০ হাজার টাকার স্বর্ণসহ আটক হলেন তিনি।

শুক্রবার (২০ মে) সকালে চৌগাছার শাহজাদপুর বিওপির অভ্যন্তরে কাবিলপুর শ্মশানঘাট এলাকা থেকে তাকে আটক করে বিজিবি। শাহ আলম চৌগাছার কাবিলপুর গ্রামের বাসিন্দা।

শুক্রবার বিকালে সংবাদ সম্মেলনে ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ জানান, পাচারকারী কৃষক ছদ্মবেশে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। সন্দেহ হওয়ায় তাকে তল্লাশি করে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ১২৪ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়- তিনি এর আগেও ছয়বার স্বর্ণ পাচার করেছেন।

সপ্তমবার পাচারের সময় তিনি বিজিবির হাতে ধরা পড়লেন। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১৪.৪৫০ কেজি; যার আনুমানিক বাজার মূল্য ১০ কোটি ১১ লাখ ৫০ হাজার টাকা। তিনি জানান, এ সময় একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। স্বর্ণের বার ও আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সূত্র: যুগান্তর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত |Daynightsangbad24.com
Tech supported by Shimul Hossain