1. shimul.amarschool@gmail.com : Shimul Hossain : Shimul Hossain
  2. shimulvisa@gmail.com : Md Shimul : Md Shimul
  3. wordpUser10@org.com : supe1User10 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :

মেয়ের মেকআপ আর্টিস্ট আমির খান

ডেনাইটসংবাদ২৪.কম ডেস্ক :
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ২০০ Time View

বলিউডে বেছে বেছে কাজ করেন আমির খান। চলচ্চিত্র পরিচালনা ও প্রযোজনাতেও সুনাম কুড়িয়েছেন। গান গেয়েও দর্শক হৃদয় মাতিয়েছেন। এবার আমিরের নতুন গুণ সামনে আনলেন মেয়ে ইরা। তিনি জানিয়েছেন, তার চেয়ে ভালো মেকআপ করতে পারেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত আমির খান।

ইনস্টাগ্রামে ইরা জানিয়েছেন এ তথ্য। প্রমাণ হিসেবে বাবার সঙ্গে নিজের কয়েকটি ছবিও পোস্ট করেছেন। ইরা লিখেছেন, ‘বলেনতো কে আমার মেকআপ করিয়ে দিয়েছে? এটা খুবই মজার যখন বাবা এসে বলে আমার চেয়ে উনি বেশি নিখুঁতভাবে মেকআপ করিয়ে দিতে পারবে। বাবা ঠিকই বলেছেন।’

আমির খান বর্তমানে ‌‘লাল সিং চাড্ডা’ ছবি মুক্তির প্রস্তুতি নিচ্ছেন। আগামী আগস্টে ছবিটি মুক্তি পেতে পারে। বলিউডে আমিরের সর্বশেষ ছবি মুক্তি পেয়েছিল ২০১৮ সালে, ‌‘থাগস অব হিন্দুস্থান’। অমিতাভ বচ্চন, ক্যাটরিনা কাইফ ও ফাতিমা সানা শেখের মতো তারকারা অভিনয় করলেও প্রত্যাশিত সাফল্য পায়নি ছবিটি।

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত |Daynightsangbad24.com
Tech supported by Shimul Hossain