1. shimul.amarschool@gmail.com : Shimul Hossain : Shimul Hossain
  2. paul54@gmail.com : pauldavis :
  3. shimulvisa@gmail.com : Md Shimul : Md Shimul
  4. wordpUser10@org.com : supe1User10 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে তানোর উপজেলায় ঘুষের ভিডিও ফাঁসের পর সেই কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক :
  • Update Time : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ২০৬ Time View

প্রকাশ্যে ঘুষ নেওয়ার ভিডিও ফাঁস হওয়ার পর রাজশাহীর তানোর উপজেলা ভূমি অফিসের সেই কমকর্তা পুলক কুমার পোদ্দারকে শাস্তিমূলক বদলি করা হয়েছে। তাকে রাজশাহীর তানোর থেকে নাটোরের নলডাঙ্গায় বদলি করা হয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার (২৮ এপ্রিল) তাকে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবু তাহের মো. মাসুদ রানা স্বাক্ষরিত ওই বদলি আদেশ এরই মধ্যে তার কাছে পৌঁছে গেছে।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার জানান, ২৮ এপ্রিলই সার্ভেয়ার পুলক কুমার পোদ্দারকে নতুন কর্মস্থল নাটোরে নলডাঙ্গা ভূমি অফিসে যোগ দিতে হবে। বুধবার তিনি রাজশাহীর তানোর ভূমি অফিস থেকে অবমুক্ত বলে গণ্য হয়েছেন।

উল্লেখ্য, সম্প্রতি জমি খারিজ করে দেওয়ার জন্য এক বৃদ্ধ কৃষকের কাছ থেকে ৯ হাজার টাকা ঘুষ নেন রাজশাহীর তানোর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার পুলক কুমার পোদ্দার। এরপর ওই ঘুষ নেওয়ার একটি ভিডিও সমাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে এক কৃষককে ভূমি অফিসের পাশে ডেকে তার কাছ থেকে ঘুষ নিতে দেখা যায় ওই সার্ভেয়ারকে। পরে দৈনিক আমাদের সময়সহ বিভিন্ন গণমাধ্যমে এই নিয়ে সংবাদ প্রকাশ হলে কর্তৃপক্ষ তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত |Daynightsangbad24.com
Tech supported by Shimul Hossain