1. shimul.amarschool@gmail.com : Shimul Hossain : Shimul Hossain
  2. shimulvisa@gmail.com : Md Shimul : Md Shimul
  3. wordpUser10@org.com : supe1User10 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :

রামেকের করোনা ইউনিটে ২ জনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি :
  • Update Time : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৮৭ Time View

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনায় দুজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রামেক কর্তৃপক্ষ।

৮ ফেব্রুয়ারি মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের দৈনিক করোনা প্রতিবেদন থেকে এ তথ্য মিলেছে।

প্রতিবেদন সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হওয়া দুজন ব্যক্তি রাজশাহী জেলার বাসিন্দা। এর আগের দিন তিনজনের করোনায় মৃত্যু হয়েছিল।

করোনা সংক্রমণের বিষয়ে প্রতিবেদনে উল্লেখ রয়েছে, রামেকের দুই ল্যাবে মোট ৪৮০টি নমুনা পরীক্ষায় ১১৫ জন শনাক্ত হন। এর মধ্যে রামেক হাসপাতালের ল্যাবে ১৮৫টি নমুনা পরীক্ষায় ৫৬ জন শনাক্ত হন। অপরদিকে মেডিকেল কলেজ ল্যাবে মোট ২৯৫টি নমুনা পরীক্ষায় ৬০ জন শনাক্ত হন।

রামেকের দুই ল্যাবের প্রতিবেদন অনুসারে রাজশাহীর মোট আক্রান্তের সংখ্যা ১১৫ জন। রামেকের করোনা পর্যালোচনায় শনাক্তের হার ২৪ দশমিক ১৬ শতাংশ। এর আগের দিন রাজশাহীতে সনাক্তের হার ছিল ২৭ দশমিক ৫৭ শতাংশ।

প্রতিবেদন সূত্রে আরও জানা গেছে, বর্তমানে মোট ৬৩ জন রোগী করোনা ইউনিটে ভর্তি আছেন। এর মধ্যে করোনা পজিটিভ হয়ে ভর্তি আছেন ৪৬ জন ও করোনা উপসর্গের রোগীর সংখ্যা ১৭ জন। গত ২৪ ঘণ্টায় ছয়জন নতুন ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত |Daynightsangbad24.com
Tech supported by Shimul Hossain