1. shimul.amarschool@gmail.com : Shimul Hossain : Shimul Hossain
  2. shimulvisa@gmail.com : Md Shimul : Md Shimul
  3. wordpUser10@org.com : supe1User10 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে তাপমাত্রা ঠেকেছে ৪১ ডিগ্রিতে

রাজশাহী প্রতিনিধি :
  • Update Time : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ১৬৯ Time View

রাজশাহীসহ বরেন্দ্র অঞ্চলে বয়ে যাচ্ছে মওসুমের তীব্র তাপদাহ। প্রখর রোদে পুড়ছে রাজশাহী মহানগরীসহ বরেন্দ্রের পথ-ঘাট।

গত কয়েক দিনের তাপে তেঁতে উঠেছে মাঠ, ঘাট, প্রান্তর। বাইরে বা ঘরে কোথাও স্বস্তি নেই। তীব্র দাবদাহে প্রকৃতিও নিস্তেজ। হালকা বাতাস থাকলেও সেটিও গরম ছড়াচ্ছে। প্রাণিকুলও ছড়াচ্ছে তপ্ত নিশ্বাস।

আজ সোমবার (২৫ এপ্রিল) তাপমাত্রার পারদ আবারও ৪১ ডিগ্রি সেলসিয়াসে উঠেছে। আর সকালে বাতাসের আদ্রতা ছিল ৯৮ শতাংশ। দুপুরে এসে বাতাসের আদ্রতা দাঁড়িয়েছে ৩২ শতাংশে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক রাজীব খান।

তিনি জানান, সোমবার বিকেল ৫ টায় রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

কথা হয় রাজশাহী সাহেব বাজারের রিকশাচালক মতিউর রহমানের সাথে। তিনি বলেন, সকাল থেকে বিকেল অবদি মাত্র ২০০ টাকা ভাড়া মেরেছি। এই গরমে রিকশা চালানো অনেক কষ্টের।

গণকপাড়ার ফুটপাতের কাপড় বিক্রেতা মখলেসুর রহমান বলেন, ফুটপাতে তপ্ত রোদ মাথায় নিয়ে দোকানদারি করছি। বৃষ্টি হলে একটু স্বস্তিদায়ক হতো সকলের।

এর আগে রাজশাহীতে শুক্রবার (১৫ এপ্রিল) মৌসুমের সর্বোচ্চ ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় । যা ২০১৪ সালের পর রাজশাহীতে এত তাপমাত্রা হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত |Daynightsangbad24.com
Tech supported by Shimul Hossain