1. shimul.amarschool@gmail.com : Shimul Hossain : Shimul Hossain
  2. shimulvisa@gmail.com : Md Shimul : Md Shimul
  3. wordpUser10@org.com : supe1User10 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :

বেকারির চুলার আগুনে দেড় কোটি টাকার ফ্রিজ পুড়ে ছাই

রাজশাহী প্রতিনিধি :
  • Update Time : বুধবার, ২২ জুন, ২০২২
  • ২০৭ Time View

রাজশাহীতে একটি বেকারি কারখানার চুলার আগুনে পুড়ে ভষ্মিভূত হয়ে গেছে প্রায় দেড় কোটি টাকার ফ্রিজ। গত মঙ্গলবার (২১ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাজশাহী মহানগরীর বিসিক শিল্প এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ জানিয়েছেন, নগরীর বিসিক শিল্প এলাকায় অবস্থিত সুরমা বেকারির কারখানা। গভীর রাতে বেকারি কারখানাটিতে কেক ও বিস্কট তৈরীর চুলা থেকে প্রথমে আগুনের সূত্রাপাত হয়। বেকারি কারখানার পাশেই দেশিয় ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটনের গুদাম। রাত ৩টা ৪৮ মিনিটে বেকারি কারখানায় আগুন লাগার খবর আসে। দ্রুত দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট অংশ নেয়। প্রায় সোয়া ২ ঘণ্টার চেষ্টায় সকাল ৭টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন পুরোপুরি নেভাতে আরও প্রায় ঘণ্টাখানেক সময় লাগে। তিনি আরও বলেন, বেকারির কারখানার চুলা থেকে সূত্রপাত হওয়া আগুন পাশের ফ্রিজের গুদামে ছড়িয়ে পড়ে। এতে ওই গুদামের বেশ কয়েকটি ফ্রিজ পুড়ে যায়।

ওয়ালটনের পক্ষ থেকে জানানো হয়, আগুনে তাদের দেড় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের হিসেবে ক্ষতির পরিমাণ প্রায় ৭০ লাখ টাকা। এছাড়া ৮০ লাখ টাকার মালামাল উদ্ধার করা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত |Daynightsangbad24.com
Tech supported by Shimul Hossain