1. shimul.amarschool@gmail.com : Shimul Hossain : Shimul Hossain
  2. shimulvisa@gmail.com : Md Shimul : Md Shimul
  3. wordpUser10@org.com : supe1User10 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :

বরেণ্য সাংবাদিক পীর হাবিব অবেলায় চলে গেলেন : মেয়র তাপস

ডেনাইটসংবাদ২৪.কম ডেস্ক :
  • Update Time : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ২০৮ Time View

বরেণ্য সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক ও বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

শনিবার (৫ ফেব্রুয়ারি) এক শোকবার্তায় ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ‘সাংবাদিক পীর হাবিবুর রহমান তাঁর লেখনীর মাধ্যমে আমাদের মনোজগতে নতুন চিন্তার খোরাক যোগাতেন। তাঁর লেখনীতে সমসাময়িক রাজনৈতিক বিষয়াবলী এবং নানাবিধ জটিল বিষয়ের প্রাঞ্জল বিশ্লেষণ আমরা প্রত্যক্ষ করেছি। ‘

মেয়র ব্যারিস্টার শেখ তাপস শোকবার্তায় আরো বলেন, ‘সাংবাদিক পীর হাবিব বড় অবেলায় চলে গেলেন।

দেশ ও জাতিকে আরো অনেক কিছুই দেওয়ার ছিল তাঁর। ‘

শোকবার্তায় ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত |Daynightsangbad24.com
Tech supported by Shimul Hossain