1. shimul.amarschool@gmail.com : Shimul Hossain : Shimul Hossain
  2. shimulvisa@gmail.com : Md Shimul : Md Shimul
  3. wordpUser10@org.com : supe1User10 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :

তায়কোয়ানডো আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশি প্রথম রেফারি রাবি কর্মকর্তা

রাজশাহী প্রতিনিধি :
  • Update Time : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ২০৮ Time View

ইন্ডিয়া কাপ ওপেন ইন্টারন্যাশনাল তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো বাংলাদেশ থেকে রেফারি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শরীরচর্চা শিক্ষা বিভাগের ডেপুটি পরিচালক কামরুজ্জামান চঞ্চল। আগামী ৩১ মে থেকে ২ জুন ভারতের গোয়ায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় ভারত, নেপাল, ভুটান, কেনিয়া ও বাংলাদেশ থেকে প্রায় ৩০০ প্রতিযোগী অংশ নেবেন। কামরুজ্জামান চঞ্চল নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ৯ মে নিয়োগপত্র হাতে পেয়েছি এ আসরে পুরো টুর্নামেন্টে রেফারির দায়িত্বে আমাকে চূড়ান্ত করা হয়েছে। ইতোমধ্যেই আমি বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে ঢুকে গেছি। অল্প কিছু সময়ের মধ্যে নেটওয়ার্ক কাজ করবে না। শনিবার কলকাতা হয়ে ভারতের গোয়ায় পৌঁছাবো।

বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগ সূত্র জানা যায়, তায়কোয়ানডো নিয়ে দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছেন কামরুজ্জামান চঞ্চল। এটি কোরিয়ার জাতীয় খেলা এবং সেখানেই এর চর্চা সবচেয়ে বেশি হয়। সেজন্য কোরিয়া ফাউন্ডেশন থেকে স্কলারশিপ নিয়ে সগাং বিশ্ববিদ্যালয় থেকে এক বছর মেয়াদি কোরিয়ান ভাষা শিক্ষা কোর্স সম্পন্ন করেন রাবির এই কর্মকর্তা চঞ্চল। ২০০৬ সালে তায়কোয়ানডো’র ওপর ওই দেশেরই আরেকটি বিশ্ববিদ্যালয় খিয়ংহি থেকে ডিপ্লোমা করেন।

এ খেলায় অংশ নিয়ে দেশি-বিদেশি নানা পদক ও পুরস্কার জিতেছেন কামরুজ্জামান চঞ্চল। তিনিই প্রথম বাংলাদেশি যিনি কোরিয়ায় তায়কোয়ানডো প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক পান। এমনকি ইন্টারন্যাশনাল ব্ল্যাক বেল্ট- ‘কুকিওয়ান থার্ড ড্যান’ সনদপত্রও রয়েছে তার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত |Daynightsangbad24.com
Tech supported by Shimul Hossain