1. shimul.amarschool@gmail.com : Shimul Hossain : Shimul Hossain
  2. shimulvisa@gmail.com : Md Shimul : Md Shimul
  3. wordpUser10@org.com : supe1User10 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :

ঢাবিতে অস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক

ঢাবি প্রতিনিধি :
  • Update Time : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ১৭৩ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্যসেন হল থেকে অস্ত্রসহ এক ছাত্রলীগ নেতাকে আটক করার পর পুলিশে সোপর্দ করেছে হল প্রশাসন।

গতকাল মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাতে হলের ১০২ নম্বর কক্ষে অভিযান চালিয়ে একটি পিস্তলসহ তাকে আটক করা হয়।

আটককৃত আল আমিন বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে ২০১৪-১৫ সেশনে ভর্তি হলেও ছাত্রত্ব ধরে রাখতে পারেনি। আল আমিন আসন্ন ছাত্রলীগের হল কমিটিতে পদপ্রত্যাশী ছিলেন।

অস্ত্র ঠেকিয়ে বিভিন্ন স্থানে চাঁদাবাজির তথ্যের ভিত্তিতে হল প্রশাসন ও প্রক্টরিয়াল অভিযান চালিয়ে তাকে আটক করে।

সূর্যসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. মকবুল হোসেন ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, আমরা হল প্রশাসন সব সময় হলের শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে সোচ্চার। গোপন সংবাদের ভিত্তিতেই আমরা হল প্রশাসন তার রুমে অভিযান চালিয়ে ১টি পিস্তল, হকিস্টিক, রডসহ তাকে আটক করি। বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী আটকের পর তাকে প্রক্টরিয়াল টিমের হাতে দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত |Daynightsangbad24.com
Tech supported by Shimul Hossain