1. shimul.amarschool@gmail.com : Shimul Hossain : Shimul Hossain
  2. shimulvisa@gmail.com : Md Shimul : Md Shimul
  3. wordpUser10@org.com : supe1User10 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :

ঢাকায় নেমেই শেখ হাসিনা স্টেডিয়াম পরিদর্শনে আইসিসি চেয়ারম্যান

ডেনাইটসংবাদ২৪.কম ডেস্ক :
  • Update Time : রবিবার, ২২ মে, ২০২২
  • ১৮৩ Time View

দু’দিনের ঝটিকা সফরে বাংলাদেশে এসেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) চেয়ারম্যান গ্রেগ বার্কলে। রোববার দুপুর ১টা ৫ মিনিটে তিনি রাজধানীর হযরত শাহজালাল (র) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান নিশ্চিত করেছেন এ তথ্য। ঢাকায় নেমেই সরাসরি পূর্বাচলের শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট ক্রিকেট স্টেডিয়ামের অবকাঠামো দেখতে চলে যান বার্কলে।

সেখান থেকে ফিরেই ব্যস্ত সময় শুরু হয়ে যাবে আইসিসি চেয়ারম্যানের। বার্কলের সৌজন্যে ডিনার পার্টির আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামীকাল বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টের প্রথম ঘণ্টা মাঠে বসে দেখার কথাও রয়েছে তার।

এরপর সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তার। পরে তিনি চলে যাবেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে তিনি স্টেডিয়াম ছাড়াও সেখানকার অন্যান্য সব সুযোগ সুবিধাও পরিদর্শন করবেন।

২৪ মে সকালে ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে বিমানে ওঠার কথা রয়েছে তার। যেখানে আইপিএল প্লে-অফ এবং ফাইনাল ম্যাচ দেখার কথা রয়েছে তার।

সুত্রঃ জাগো নিউজ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত |Daynightsangbad24.com
Tech supported by Shimul Hossain