1. shimul.amarschool@gmail.com : Shimul Hossain : Shimul Hossain
  2. shimulvisa@gmail.com : Md Shimul : Md Shimul
  3. wordpUser10@org.com : supe1User10 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :

চুক্তি করেও চাল না দেওয়া মিলের তালিকা চেয়েছে খাদ্য অধিদপ্তর

ডেনাইটসংবাদ২৪.কম ডেস্ক :
  • Update Time : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ১৬৮ Time View

চুক্তি করেও চাল সরবরাহ না করা মিল মালিকদের তালিকা চেয়ে দেশের সব খাদ্য নিয়ন্ত্রকের কাছে চিঠি পাঠিয়েছে খাদ্য অধিদপ্তর। সম্প্রতি খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এই তালিকা চেয়েছে খাদ্য অধিদপ্তর।

চিঠিতে বলা হয়েছে, অভ্যন্তরীণ আমন সংগ্রহ ২০২১-২২ মৌসুম গত ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারিত ছিল। নির্ধারিত সময়সীমার মধ্যে ৭ লাখ ২০ হাজার টন সিদ্ধ চালের লক্ষ্যমাত্রার বিপরীতে সারাদেশের চালকল মালিকদের অনুকূলে ৭ লাখ ১৭ হাজার ২৭৩ টনের বরাদ্দ দেওয়া হয়।

তবে বরাদ্দ করা চালের বিপরীতে মোট ৭ লাখ ১২ হাজার ৪ টন চাল সরকারি খাদ্যগুদামে জমা হয়েছে। অবশিষ্ট ৫ হাজার ২৬৯ টন বরাদ্দ করা চাল সরবরাহ হয়নি। যেসব চালকল মালিক চুক্তি করে আংশিক বা কোন চাল সরবরাহ করেনি সেসব মিলের তালিকা (নাম, চুক্তির পরিমান, সরবরাহ করার পরিমাণ, অসরবরাহ করার পরিমাণ, মন্তব্য) পাঠাতে চিঠিতে বলা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত |Daynightsangbad24.com
Tech supported by Shimul Hossain