1. shimul.amarschool@gmail.com : Shimul Hossain : Shimul Hossain
  2. shimulvisa@gmail.com : Md Shimul : Md Shimul
  3. wordpUser10@org.com : supe1User10 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :

গরমে লিচু বেশি খেলে যা হতে পারে

ডেনাইটসংবাদ২৪.কম ডেস্ক :
  • Update Time : বুধবার, ২৫ মে, ২০২২
  • ২৩৪ Time View


তীব্র গরমে পানি ও পানিজাতীয় ফলের প্রতি মানুষের আগ্রহ একটু বেশিই থাকে। কিছু ফল শরীর ঠান্ডা করে গলা ভেজাতেও সাহায্য করে। তেমনই একটি ফল লিচু। গ্রীষ্মকালীন ফল আম, জাম, কাঁঠালের মতোই প্রিয় এ ফল। তা ছাড়া গরমকালেই প্রচুর মিষ্টি ও সুস্বাদু ফলে বাজার ভরে যায়।

অবশ্য আম, জাম, কাঁঠাল অনেক দিন বাজারে পাওয়া গেলেও লিচু ততদিন ধরে বাজারে পাওয়া যায় না। তাই অনেকেই একসঙ্গে অনেক লিচু কিনে থাকেন। খেয়েও থাকেন অনেক বেশি পরিমাণে, যা কখনো কখনো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
গরম পড়তেই বিরক্তিকর রোদের মধ্যে ক্লান্তি ধরলে আমরা বিভিন্ন ফল খেয়ে থাকি। এর মধ্যে লিচু অন্যতম। কোথাও বেড়াতে গেলেও আমরা সঙ্গে করে নিয়ে যাই কয়েকশ লিচু।

লিচু বেশি খেলে কী হতে পারে
১. লিচুতে শর্করার মাত্রা বেশি। ফলে বেশি লিচু রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দিতে পারে। তাই ডায়াবেটিসের রোগী তো বটেই, সাধারণ মানুষকেও লিচু খাওয়ার বিষয়ে সতর্ক থাকতে হবে।

২. লিচু সাধারণত খালি পেটে খেতে নেই। তাতে হজমের গোলমাল হতে পারে।

৩. উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে লিচু সাহায্য করতে পারে। কিন্তু যাদের রক্তচাপ নিচের দিকে থাকে, তারা লিচু বেশি খেলে রক্তচাপ আরও কমে যেতে পারে।

৪. ১০০ গ্রাম লিচুতে ৬৬ গ্রাম ক্যালরি থাকে। ফলে লিচু খেলে খুব দ্রুত বাড়তে পারে ওজন।

লিচু খাওয়ার কিছু উপকার

১. প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে লিচুতে। ফলে রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সাহায্য করে লিচু।

২. প্রচুর খনিজ লবণ, ক্যালসিয়াম ও আয়রন থাকে লিচুতে।

৩. এই ফলে অনেক ধরনের অ্যান্টি-অক্সিডেন্ট থাকে, যা ত্বক ভালো রাখে।

সূত্র: আনন্দবাজার

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত |Daynightsangbad24.com
Tech supported by Shimul Hossain